advertisement

মৌসুমী–ওমর সানীর দুই সন্তান কে কোথায়, কী করছেন

মৌসুমী–ওমর সানীর দুই সন্তান কে কোথায়, কী করছেন
মেয়ে ফাইজার সঙ্গে চিত্রনায়িকা মা মৌসুমী
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নব্বইয়ের দশকের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। পর্দার ব্যস্ততা শেষে ব্যক্তিজীবনে বরাবরই তাঁরা দুজন সন্তানদের ভবিষৎ নিয়ে সিরিয়াস। তবে কোনো কিছু চাপিয়ে দেওয়ার পক্ষপাতি নন। ২৯ অক্টোবর ছিল এই দম্পতির মেয়ে ফাইজা আবিহা মৌসুমীর জন্মদিন। বিশেষ দিনে যুক্তরাষ্ট্রে থাকা মেয়েকে নিয়ে ভালোবাসা ও দোয়ার কথা লিখেছেন মা মৌসুমী।

বাংলাদেশে থেকে ভিডিও কলে মেয়ের সঙ্গে কথা বলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা ওমর সানী।মৌসুমী–ওমর সানীর সঙ্গে তাদের দুই সন্তান ফারদীন ও ফাইজামেয়ের জন্মদিনে ফেসবুকে দেওয়া এক পোস্টে মৌসুমী লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার রাজকন্যা! আমার চঞ্চল হরিণী, নয়নের মণি। হাঁটি হাঁটি পা করে কবে যে এত বড় হয়ে গেলে, সত্যি খুব অবাক লাগে!

এই তো সেদিনের কথা, আমার কোলজুড়ে ছোট্ট একটা পুতুলের মতো দেখতে মিষ্টি একটা মেয়েকে দেখে অবাক হয়ে তাকিয়ে ছিলাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কীভাবে ১৩ হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়লেন শাহরুখ কীভাবে ১৩ হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়লেন শাহরুখ ১৮ বছরে প্রথম বিয়ে, বিগ বসের ঘরে গিয়ে আবার বিয়ের পরিকল্পনা জানালেন সোনামণি সাহা ১৮ বছরে প্রথম বিয়ে, বিগ বসের ঘরে গিয়ে আবার বিয়ের পরিকল্পনা জানালেন সোনামণি সাহা কখনো মনে হয়নি যে অন্য একটা দেশে কাজ করছি: সুস্মিতা চ্যাটার্জি কখনো মনে হয়নি যে অন্য একটা দেশে কাজ করছি: সুস্মিতা চ্যাটার্জি সাহসী দৃশ্যে বিতর্ক থেকে প্রেমের জন্য ঘরছাড়া, সিনেমার মতোই তাঁর জীবন সাহসী দৃশ্যে বিতর্ক থেকে প্রেমের জন্য ঘরছাড়া, সিনেমার মতোই তাঁর জীবন ক্যানসার ধরা পড়ার পর ১৫ মিনিটেই বিয়ে করেন হিনা ক্যানসার ধরা পড়ার পর ১৫ মিনিটেই বিয়ে করেন হিনা
advertisement

গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদরাসা পরিচালক গ্রেফতার

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের এক কওমি মাদরাসার এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মাদরাসার পরিচালক হাছান আলী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি

ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি
রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে মাইন অপসারণের সময় বিস্ফোরণের পর ধোঁয়া উড়ছে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ওলেশকি শহরকে ঘিরে কার্যকর যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে। গতকাল রোববার রাতে এ যুদ্ধবিরতি শেষ হয় বলে জানিয়েছেন ইউক্রেনের এক কর্মকর্তা। যুদ্ধের শুরু থেকে এটিই ছিল সবচেয়ে দীর্ঘ সময়ের স্থানীয় যুদ্ধবিরতি।ইউক্রেনের মানবাধিকার কমিশনার দিমিত্রো লুবিনেৎস বলেন, ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর ছিল।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু করে। সে সময় রুশ সেনারা ওলেশকি শহরটি দখলে নেয়। শহরটি নিপার নদীর বাম তীরে, খেরসন শহরের বিপরীত পাশে অবস্থিত। ২০২২ সালের নভেম্বরে ইউক্রেনীয় বাহিনী খেরসন শহর ও নদীর পশ্চিম তীরের এলাকা পুনর্দখল করলেও ওলেশকি রুশ নিয়ন্ত্রণেই থেকে যায়।যুদ্ধের কারণে শহরটিতে বেসামরিক মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট দেখা দেয়।

শহরটিতে থাকা প্রায় ১ হাজার ৭০০ থেকে ২ হাজার মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছানো এবং যাঁরা চলে যেতে চান, তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়।গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জানান, ওলেশকিতে মানবিক কার্যক্রম পরিচালনার জন্য ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতিতে সমঝোতা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
হরমুজ প্রণালিতে হামলার শিকার একটি জাহাজ থেকে ধোঁয়া উঠছে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের সময় মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। গতকাল রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।আইআরজিসির নৌবাহিনীর দাবি, জাহাজ দুটি প্রণালিতে চলাচলের জন্য নির্ধারিত অনুমোদিত পথ ব্যবহার করেনি। এ সময় সাগরে পুঁতে রাখা মাইনে আঘাত লাগলে সেগুলোতে বিস্ফোরণ ঘটে।

তবে জাহাজ দুটির নাম, কোন দেশের পতাকাবাহী এবং হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এ দাবির সত্যতাও তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। দেশটি জাহাজগুলোকে নিজেদের নির্ধারিত পথ ব্যবহার করতে বলছে। অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন