advertisement

শ্রমিকেরা কাজে না ফিরলে পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের

শ্রমিকেরা কাজে না ফিরলে পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। তারপরও শ্রমিকেরা কাজে না ফিরে আন্দোলন অব্যাহত রাখলে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। ঢাকার উত্তরার বিজিএমইএর কার্যালয়ে আজ রোববার বিকেলে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে সাধারণ সদস্যদের সঙ্গে জরুরি এক মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, আজকের সভায় কিছু উদ্যোক্তা কাল থেকে কারখানা বন্ধ রাখার কথা বলেছিলেন। তবে অধিকাংশ উদ্যোক্তা উৎপাদন চালিয়ে যেতে চান। তবে ধারাবাহিকভাবে বিশৃঙ্খলা চললে বন্ধের উদ্যোগ নেওয়ার বিষয়ে মত দিয়েছেন তাঁরা।বিজিএমইএ সভাপতি আরও বলেন, ‘মজুরি বোর্ড গঠন নিয়ে পোশাকশ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ছিল।

ইতিমধ্যে মজুরি বোর্ড গঠিত হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দেশে আলু চাষ কমছে, পেঁয়াজের বাড়ছে; কারণ কী দেশে আলু চাষ কমছে, পেঁয়াজের বাড়ছে; কারণ কী মজুরি বোর্ড গঠিত, কত দিন লাগতে পারে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠিত, কত দিন লাগতে পারে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে রিহ্যাবের কার্যক্রমে বাধা নেই, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা হাইকোর্টে স্থগিত রিহ্যাবের কার্যক্রমে বাধা নেই, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা হাইকোর্টে স্থগিত শ্রমিকের ন্যায্য মজুরি ও পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতায় ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ আছে শ্রমিকের ন্যায্য মজুরি ও পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতায় ভারসাম্য রক্ষার চ্যাল... নিরাপত্তাঝুঁকিতে ভাঙা হবে ভবন, প্যাসিফিক জিনসের একটি ইউনিট বন্ধ নিরাপত্তাঝুঁকিতে ভাঙা হবে ভবন, প্যাসিফিক জিনসের একটি ইউনিট বন্ধ
advertisement

আবুধাবি থেকে আনা সোনার ডিম বিক্রি হয়নি, ফেরত নেওয়ার পথে জব্দ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আবুধাবি থেকে বাংলাদেশে আনা সোনার ডিম কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। পৃথক দুই অভিযানে ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মৌসুমী–ওমর সানীর দুই সন্তান কে কোথায়, কী করছেন

মৌসুমী–ওমর সানীর দুই সন্তান কে কোথায়, কী করছেন
মেয়ে ফাইজার সঙ্গে চিত্রনায়িকা মা মৌসুমী
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নব্বইয়ের দশকের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। পর্দার ব্যস্ততা শেষে ব্যক্তিজীবনে বরাবরই তাঁরা দুজন সন্তানদের ভবিষৎ নিয়ে সিরিয়াস। তবে কোনো কিছু চাপিয়ে দেওয়ার পক্ষপাতি নন। ২৯ অক্টোবর ছিল এই দম্পতির মেয়ে ফাইজা আবিহা মৌসুমীর জন্মদিন। বিশেষ দিনে যুক্তরাষ্ট্রে থাকা মেয়েকে নিয়ে ভালোবাসা ও দোয়ার কথা লিখেছেন মা মৌসুমী।

বাংলাদেশে থেকে ভিডিও কলে মেয়ের সঙ্গে কথা বলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা ওমর সানী।মৌসুমী–ওমর সানীর সঙ্গে তাদের দুই সন্তান ফারদীন ও ফাইজামেয়ের জন্মদিনে ফেসবুকে দেওয়া এক পোস্টে মৌসুমী লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার রাজকন্যা! আমার চঞ্চল হরিণী, নয়নের মণি। হাঁটি হাঁটি পা করে কবে যে এত বড় হয়ে গেলে, সত্যি খুব অবাক লাগে!

এই তো সেদিনের কথা, আমার কোলজুড়ে ছোট্ট একটা পুতুলের মতো দেখতে মিষ্টি একটা মেয়েকে দেখে অবাক হয়ে তাকিয়ে ছিলাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের স্বার্থ রক্ষা ও জীবনমান উন্নয়নে ন্যূনতম মজুরি নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে রাজধানীর মিরপুর, সাভার ও গাজীপুরে সহিংস পরিস্থিতি সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।

আজ রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে এ বৈঠক হয়।

এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে যারা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা পেয়েছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন