ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তা সত্ত্বেও ইহুদি ভোটারদের বিপুল সমর্থন পাওয়া নেতানিয়াহুকে প্রতিপক্ষরা এখনই ক্ষমতাচ্যুত করার তেমন কোনো সুযোগ পাচ্ছেন না।
ফলে তিনিই দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকছেন বলে আভাস পাওয়া যাচ্ছে।গতকাল বুধবার পর্যন্ত প্রায় ৮৬ শতাংশ (কোনো কোনো খবরে ৯০ শতাংশ) ভোট গণনা শেষে ইসরায়েলের প্রধান তিনটি সম্প্রচারমাধ্যম এক পূর্বাভাসে জানিয়েছে, ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর জোট ৫৩ আসন পেতে পারে।
এ জোটে রয়েছে ডানপন্থী, কট্টর ডানপন্থী ও অতি কট্টর রক্ষণশীল (আল্ট্রা-অর্থোডক্স) দলগুলো।অন্যদিকে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ও ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের ঝুলিতে যাচ্ছে ৪৮টি আসন।
সূত্র: প্রথম আলো

আরব দলগুলোর সিদ্ধান্তে বদলে যেতে পারে নেতানিয়াহুর ভাগ্য
সময়ের কাহন
হ্যালোউইনের আগাম আনন্দ–উন্মাদনা
রাস্তার খানাখন্দ খুঁজে বের করতে এআই টুল বানিয়েছেন এক ইঞ্জিনিয়ার
গালিভারস ট্রাভেলসের ৩০০ বছর, বইটি আজও কেন প্রাসঙ্গিক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন