advertisement

পর্যটক বাড়ছে, সেন্ট মার্টিন ঝুঁকিতে

পর্যটক বাড়ছে, সেন্ট মার্টিন ঝুঁকিতে
নয়নাভিরাম সেন্ট মার্টিন। প্রতিবেশ–সংকটাপন্ন এই এলাকায় অতিরিক্ত পর্যটকের উপস্থিতি প্রাণপ্রকৃতিতে ঝুঁকি তৈরি করতে পারে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রাণপ্রকৃতি রক্ষায় সেন্ট মার্টিনে প্রতিদিন গড়ে দুই হাজার পর্যটক যাওয়ার সীমা ছিল। এবার তা বাড়িয়ে সাড়ে তিন হাজার করেছে সরকার। রাতযাপনের সুযোগও দুই মাস থেকে বাড়িয়ে সাড়ে চার মাস করা হয়েছে। কিন্তু দ্বীপের পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণপ্রকৃতি বাড়তি চাপ কতটা নিতে পারবে, তা নির্ধারণে হালনাগাদ বৈজ্ঞানিক সমীক্ষা হয়েছে কি না, সেই প্রশ্ন উঠেছে।সেন্ট মার্টিন প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা।

পর্যটক বাড়লে সুপেয় পানির চাহিদার পাশাপাশি বাড়বে পয়োবর্জ্য, আবর্জনা ও সৈকতে মানুষের আনাগোনা। এসব চাপ বিবেচনায় নিয়ে নতুন সীমা নির্ধারণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশকর্মীরা। তাঁদের মতে, আগের দুই হাজার পর্যটকের চাপ সামলানোর মতো পর্যাপ্ত ব্যবস্থাই দ্বীপে গড়ে ওঠেনি।

সেখানে আরও দেড় হাজার পর্যটক বাড়ানো হলে প্রাণপ্রকৃতি নতুন ঝুঁকিতে পড়বে।সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটকেরা যেতে পারবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভাঙন অব্যবস্থাপনায় ম্লান সাগরকন্যা কুয়াকাটা ভাঙন অব্যবস্থাপনায় ম্লান সাগরকন্যা কুয়াকাটা হার্ভার্ডে পড়া ‘ড্রপআউট’ তরুণ কম্পিউটার পৌঁছে দিলেন দুনিয়ার ঘরে ঘরে হার্ভার্ডে পড়া ‘ড্রপআউট’ তরুণ কম্পিউটার পৌঁছে দিলেন দুনিয়ার ঘরে ঘরে মারিয়া শান্তর ফ্যাশন ডায়েরি, দেখে নিন উষ্ণতা ছড়ানো লুকগুলো মারিয়া শান্তর ফ্যাশন ডায়েরি, দেখে নিন উষ্ণতা ছড়ানো লুকগুলো ব্যাংক খাত ঠিক হবে তো? ব্যাংক খাত ঠিক হবে তো? শিশুর খতনায় পুরোপুরি অজ্ঞান করা কি জরুরি শিশুর খতনায় পুরোপুরি অজ্ঞান করা কি জরুরি
advertisement

হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামিকে তদন্ত কর্মকর্তার জেরা আজ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বরিশালে ২০১৫ সালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘সন্তানের দায়িত্ব আমরা ৫০-৫০ ভাগ করে নিয়েছি’

‘সন্তানের দায়িত্ব আমরা ৫০-৫০ ভাগ করে নিয়েছি’
পরিণীতি চোপড়া
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মা হওয়ার পর অনেকটাই বদলে গেছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার জীবন। এখন তাঁর প্রতিটি পরিকল্পনার কেন্দ্রে থাকে ছোট্ট ছেলে নীর। তবে মাতৃত্বের কারণে অভিনয়জীবনে বিরতি টানতে চান না তিনি; বরং সংসার ও সন্তান সামলে আরও ভালো চরিত্রে অভিনয় করতে চান। অন্তঃসত্ত্বা অবস্থাতেই করেছেন নেটফ্লিক্সের সিরিজ শক: ট্রাস্ট নো ওয়ান–এর শুটিং।

নতুন এই সিরিজ, মাতৃত্বের অভিজ্ঞতা, অভিনয়জীবনের চ্যালেঞ্জ এবং রাজনীতিবিদ স্বামী রাঘব চাড্ডার সঙ্গে সংসার নিয়ে সম্প্রতি মুম্বাইয়ে নেটফ্লিক্সের কার্যালয়ে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন পরিণীতি চোপড়াআলাপের শুরুতেই শক: ট্রাস্ট নো ওয়ান–এর চিত্রনাট্য হাতে পাওয়ার পর কী হয়েছিল, সেই অভিজ্ঞতা শোনালেন পরিণীতি, ‘আমি প্রচুর বই পড়ি। এটা আমার অন্যতম অভ্যাস।

কিন্তু চিত্রনাট্য পড়ার সময় মাঝেমধ্যে মন অন্যদিকে চলে যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হ্যালোউইনের আগাম আনন্দ–উন্মাদনা

হ্যালোউইনের আগাম আনন্দ–উন্মাদনা
বিচিত্র সাজের কৌতুক। হ্যালোউইন উপলক্ষে ওয়াশিংটন ডিসির ঐতিহ্যবাহী ‘হাই হিল রেসে’ প্রযুক্তি উদ্যোক্তা মাইকেল ডেল ও তাঁর স্ত্রী সুসানের বেশে হাজির হয়েছেন দুই প্রতিযোগী। ছবি: রয়টার্স
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভুতুড়ে সাজের আনন্দ আর মিষ্টিমুখের মধ্য দিয়ে প্রতিবছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয় ‘হ্যালোউইন উৎসব’। মৃত আত্মাদের স্মরণে প্রাচীন কেল্টিক রীতি থেকে শুরু হলেও হ্যালোউইন এখন রূপ নিয়েছে নানা রং ও আমোদের এক সর্বজনীন উৎসবে। বিচিত্র সব পোশাক, কুমড়া খোদাই করে তৈরি ‘জ্যাক-ও-ল্যান্টার্ন’ কিংবা শিশুদের বাড়ি বাড়ি গিয়ে ‘ট্রিক অর ট্রিট’ বলে মিষ্টি সংগ্রহ—সব মিলিয়ে মেতে ওঠে পুরো পাশ্চাত্য।

উৎসবের মূল দিনটির আগেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে আগাম উন্মাদনা। গত মঙ্গলবার কোথাও চলেছে হিল পরে বিচিত্র সাজের দৌড় প্রতিযোগিতা, কোথাও–বা কুমড়া খোদাইয়ের ব্যস্ততা। উৎসবের আগের এমন কিছু মুহূর্ত নিয়ে এই ছবির গল্প।বিচিত্র সাজের কৌতুক। হ্যালোউইন উপলক্ষে ওয়াশিংটন ডিসির ঐতিহ্যবাহী ‘হাই হিল রেসে’ প্রযুক্তি উদ্যোক্তা মাইকেল ডেল ও তাঁর স্ত্রী সুসানের বেশে হাজির হয়েছেন দুই প্রতিযোগী।

ছবি: রয়টার্সউৎসবের উত্তেজনার মাঝেও পেয়ে বসেছে ঘুম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন