কানাডা ও রাশিয়া থেকে এক লাখ ৫০ হাজার টন মিউরেট অব পটাশ সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৭০৮ কোটি ৭৫ লাখ ৪ হাজার ৪৯০ টাকা। কৃষি ভর্তুকি খাতের বাজেট থেকে এ অর্থ ব্যয় করা হবে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
কানাডা ও রাশিয়া থেকে এক লাখ ৫০ হাজার টন মিউরেট অব পটাশ সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৭০৮ কোটি ৭৫ লাখ ৪ হাজার ৪৯০ টাকা। কৃষি ভর্তুকি খাতের বাজেট থেকে এ অর্থ ব্যয় করা হবে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে অফিস আদেশ জারি করে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে।
সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হান এবং সদস্যসচিব করা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (প্রশাসন-৩) ইমতিয়াজ হোসেনকে।আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধেকমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, দায়দায়িত্ব নিরূপণ, প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্তের প্রয়োজনে কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও যুক্ত করতে পারবে বলেও আদেশে বলা হয়েছে।আজ বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে ঢুকে অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধরের ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো
ফরাসি ঔপন্যাসিক গুস্তাভ ফ্লবেয়ারকে এবার দেখা যাবে তাঁর জীবনের নারীদের চোখ দিয়ে। ব্রিটিশ–তুর্কি লেখক এলিফ শাফাকের নতুন উপন্যাস ইন ওয়ান ব্রিফ মোমেন্ট অল ইটারনিটিতে উঠে এসেছে সেই আখ্যান। চলতি মাসের ১৫ তারিখে যুক্তরাজ্যের ভাইকিং প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ৬০৮ পৃষ্ঠার এই নতুন বইটি। সাহিত্যের জগতে এলিফ শাফাক বেশ পরিচিত নাম। বাংলাদেশেও অনেক পাঠক আগ্রহ নিয়ে অপেক্ষা করেন তাঁর নতুন বইয়ের জন্য।
মূলত ফরটি রুলস অব লাভ বইয়ের জন্যই অধিকাংশ পাঠক তাঁকে মনে রেখেছেন। এ ছাড়া তাঁর দুর্দান্ত সব বই আছে। এলিফ শাফাকের নতুন বই নিয়েও তাই অনেকেই উৎসাহ নিয়ে অপেক্ষায় ছিলেন।উপন্যাসের কেন্দ্রে ফ্লবেয়ার থাকলেও বইয়ে উঠে এসেছে তাঁর জীবনের অন্যান্য নারী চরিত্রদের বয়ানও। বাস্তবের চরিত্রাবলির পাশাপাশি কাল্পনিক কিছু চরিত্রের বয়ানেও উপন্যাসকে এগিয়ে নিয়ে গিয়েছেন এলিফ শাফাক।
উনিশ শতকের ফ্রান্স থেকে উপন্যাসের যাত্রা বিস্তৃত হয়েছে ইস্তাম্বুল, কায়রো, ফিলিস্তিন ও বৈরুত পর্যন্ত।
সূত্র: প্রথম আলো
নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার পর নিজেদের সবচেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলোর প্রশিক্ষণ কার্যক্রম আবার শুরু করেছে ওপেনএআই। গত মাসে গবেষণাগারে ওপেনএআইয়ের নির্দেশনা ছাড়াই একটি এআই মডেল নিজে নিজে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হওয়ার পর নিজেদের সবচেয়ে উন্নত এআই মডেলের প্রশিক্ষণ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল প্রতিষ্ঠানটি।
এরপর এআই মডেলের দুর্বলতা শনাক্ত করতে বিশেষ পরীক্ষা চালিয়ে একটি নিরাপত্তা ত্রুটি খুঁজে পায় ওপেনএআই। এই নিরাপত্তা ত্রুটির কারণেই গত মাসে একটি এআই মডেল গোপনে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আর তাই ত্রুটিটি সমাধানের পর আবার এআই মডেলগুলোর প্রশিক্ষণ শুরু করেছে ওপেনএআই।ওপেনএআই জানিয়েছে, ত্রুটিটি কাজে লাগিয়ে চাইলে আক্রান্ত সিস্টেমে নিজেদের কোড চালানো যায়।
নোডডটজেএস, বান ও এনভয়–এর মতো বহুল ব্যবহৃত ওয়েব সফটওয়্যার ব্যবহার করা সিস্টেমও ত্রুটিটির কারণে নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন