advertisement

নেতানিয়াহুকে হটানোর পথ তৈরিতে আমরা প্রস্তুত, তাদেরকে ঘরে পাঠান: জয়েন্ট লিস্ট–প্রধান

নেতানিয়াহুকে হটানোর পথ তৈরিতে আমরা প্রস্তুত, তাদেরকে ঘরে পাঠান: জয়েন্ট লিস্ট–প্রধান
বুথফেরত জরিপের ফল আসার পর ইসরায়েলের নাজারেথে নির্বাচনী প্রধান কার্যালয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলে কোনো দল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে হটাতে চাইলে সেই দলকে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলে আরবদের কয়েকটি দলের জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন।

ইসরায়েলের নির্বাচনের আংশিক ফলে আরবদের নেতৃত্বাধীন দলগুলো নজিরবিহীনভাবে ১৯টি আসনে জয় পাওয়ার আভাস আসার পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানিয়েছেন তিনি।ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৩–কে জাবারিন বলেছেন, ‘যারা সত্যিকার অর্থে নেতানিয়াহুর রক্তপাতের সরকারের বিকল্প কিছু দিতে চান, ইসরায়েলের জনগণ যে পরিবর্তন আকাঙ্ক্ষা করছে, তার পথ তৈরি করতে হলে তাঁদের আমাদের সঙ্গে কথা বলতে হবে।’ তিনি আরও বলেন, ‘হয় বর্ণবাদ, বঞ্চনা ও আধিপত্যবাদ চলতে থাকবে, নয়তো ইহুদি ও আরবদের মধ্যে প্রকৃত অংশীদারত্ব গড়ে উঠবে।’ইয়েনেটকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে জাবারিন বলেছেন, ‘আমরা যে মূল্যবোধে বিশ্বাস করি, তা এগিয়ে নিতে আমাদের রাজনৈতিক শক্তিকে কাজে লাগাব।’ তিনি আরও বলেন, নেতানিয়াহু, বেন-গভির ও স্মোত্রিচের সরকারকে ক্ষমতাচ্যুত করে তাঁদের বাড়ি পাঠানোর পথ তৈরি করতে তাঁর দল প্রস্তুত।ইসরায়েলে ৭৬ দশমিক ৮ শতাংশ ব্যালট বাক্সের গণনা শেষে কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রকাশিত আংশিক ফলাফলে দেখা গেছে, নেতানিয়াহুর জোট ৫৪টি আসন পেতে চলেছে।

আর নেতানিয়াহুবিরোধী ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৭টি আসন পেতে চলেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পুলিশের টিকিট সমাচার পুলিশের টিকিট সমাচার জনসভার আগে ‘ইন্ডিয়া’ জোটকে শর্তে শর্তে জেরবার করছে দিল্লি পুলিশ জনসভার আগে ‘ইন্ডিয়া’ জোটকে শর্তে শর্তে জেরবার করছে দিল্লি পুলিশ আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে
advertisement

গুলশানে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগের দুই নেতা রিমান্ডে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই নেতাকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক ও মামুন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে জিহাদ হোসেন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাঁচ দফা প্রস্তাব গ্রহণ করেছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন আয়োজিত বিশেষ কার্বারি সম্মেলন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন