advertisement

দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল

দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
মো. ফারুককে দুধ দিয়ে গোসল করানো হচ্ছে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসল করে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। গত সোমবার রাতে উপজেলার আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করে এ ঘোষণা দেন তিনি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা।

নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ার কারণে এলাকায় পরিচিত তিনি।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিএনপি ও জামায়াতের সমর্থকেরা আলাদা প্রার্থীকে সমর্থন দেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফারুক জামায়াতের স্থানীয় নেতাদের সমালোচনা করে ফেসবুকে ভিডিও বক্তব্য দেন।

তাঁর অভিযোগ, ইউনিয়ন জামায়াতের নেতারা কথা দিয়েও সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেননি।এরপর গত সোমবার রাতেই আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা দেন ফারুক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভালুকায় ‘চুল কাটার টাকা চাওয়ায়’ নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা ভালুকায় ‘চুল কাটার টাকা চাওয়ায়’ নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা দ্রুতগতিতে চলছিল পর্যটকবাহী বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সড়কে, আহত ২০ দ্রুতগতিতে চলছিল পর্যটকবাহী বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সড়কে, আহত ২০ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীর বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীর বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব ‘সন্তান কী বলতে চায়, মা-বাবাকে তা শুনতে ও বুঝতে হবে’ ‘সন্তান কী বলতে চায়, মা-বাবাকে তা শুনতে ও বুঝতে হবে’
advertisement

‘পপির মাও আমার শাশুড়ি’, পপির মায়ের মৃত্যুতে যা বললেন ওমর সানী

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো
সয়াবিন তেল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়াতে চায় দেশের ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো। দাম বাড়ানোর সপক্ষে তারা আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম এবং দেশে জ্বালানির দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করেছে। সে জন্য কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম সমন্বয় করা প্রয়োজন বলে মনে করে। বর্তমানে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ২০৪ টাকা।

এখন সেই দাম বাড়িয়ে ২১৮ টাকা করতে চায় কোম্পানিগুলো। এ ছাড়া ৫ লিটারের সয়াবিন তেলের বোতলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা করার আবেদন জানিয়েছে তারা।দেশের বাজারে সর্বশেষ ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল।

এর আগে এক লিটারের বোতলের দাম ছিল ১৯৯ টাকা।নতুন করে দাম বাড়ানোর আবেদন জানিয়ে সম্প্রতি ১৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে চিঠি দিয়েছে ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।চিঠিতে সংগঠনটি বলেছে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জ্বালানি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেব...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভালুকায় ‘চুল কাটার টাকা চাওয়ায়’ নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় ‘চুল কাটার টাকা চাওয়ায়’ নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা
ছুরিকাঘাত
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকায় চুল কাটার টাকা চাওয়াকে কেন্দ্র করে রবীন্দ্র মনিঋষি (৪৩) নামের এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান গেট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রবীন্দ্র মনিঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম রঞ্জিত মনিঋষি। তিনি ভালুকার জামিরদিয়া এলাকায় কাসেমের বাড়িতে ভাড়া থাকতেন।

সেখানে নিজের সেলুনে চুল কাটার কাজ করতেন।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাদ্দাম (২৬) নামের এক ব্যক্তি ধারালো চাকু দিয়ে রবীন্দ্রের বুকে ও গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।অভিযুক্ত সাদ্দাম একই এলাকার বাবুল মিয়া ছেলে। রবীন্দ্রর সেলুনের কাছেই সাদ্দামের বাবার একটি মুদিদোকান আছে।

ঘটনার পর সাদ্দামের খোঁজ মিলছে না।আশরাফুল করিম, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) চুল কাটার টাকা চাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন