advertisement

ভালুকায় ‘চুল কাটার টাকা চাওয়ায়’ নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় ‘চুল কাটার টাকা চাওয়ায়’ নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা
ছুরিকাঘাত
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকায় চুল কাটার টাকা চাওয়াকে কেন্দ্র করে রবীন্দ্র মনিঋষি (৪৩) নামের এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান গেট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রবীন্দ্র মনিঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম রঞ্জিত মনিঋষি। তিনি ভালুকার জামিরদিয়া এলাকায় কাসেমের বাড়িতে ভাড়া থাকতেন।

সেখানে নিজের সেলুনে চুল কাটার কাজ করতেন।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাদ্দাম (২৬) নামের এক ব্যক্তি ধারালো চাকু দিয়ে রবীন্দ্রের বুকে ও গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।অভিযুক্ত সাদ্দাম একই এলাকার বাবুল মিয়া ছেলে। রবীন্দ্রর সেলুনের কাছেই সাদ্দামের বাবার একটি মুদিদোকান আছে।

ঘটনার পর সাদ্দামের খোঁজ মিলছে না।আশরাফুল করিম, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) চুল কাটার টাকা চাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই ২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই একঝলক (২৮ অক্টোবর ২০২৬) একঝলক (২৮ অক্টোবর ২০২৬) ৩৬ দিনের ‘শাটডাউন’ শেষে ক্লাসে ফিরলেন চুয়েট শিক্ষার্থীরা, চলবে উপাচার্য পুনর্বহালের আন্দোলন ৩৬ দিনের ‘শাটডাউন’ শেষে ক্লাসে ফিরলেন চুয়েট শিক্ষার্থীরা, চলবে উপাচার্য পুনর্বহালের... গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার
advertisement

বঙ্গোপসাগর ঘিরে কৌশলগত উদ্যোগ: নিরাপত্তা বাড়াতে টহল জাহাজ দেবে জাপান

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘বঙ্গোপসাগর শিল্প প্রবৃদ্ধি বলয়’ (বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট-বিগ-বি) ধারণাকে সম্প্রসারিত করে ‘অভিন্ন সমৃদ্ধির জন্য বিগ-বি’ (BIG-B for Shared Prosperity) নামে নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগ গ্রহণে একমত হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত

অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত
ছিনতাই
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক শীল (৩৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে নগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।কার্তিক গাজীপুর নগরের কুনিয়া পাঁচর চৌধুরী মার্কেট এলাকার সুশীল চন্দ্র শীলের ছেলে এবং ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন।ঘটনার পরপরই ঘটনাস্থলে যান ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কাজ করা সংগঠন বাংলাদেশ ইয়ুথ রেভোল্যুশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান।

তিনি বলেন, কারখানায় কাজ শেষে রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকার অফিস থেকে হেঁটে পাশের ভাড়া বাসায় যাচ্ছিলেন কার্তিক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই

২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই
ভৈরব বন্ধুসভার সাধারণ জ্ঞান প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিজয়ীরা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আকাশে শরতের রেশ যেন তখনো কাটেনি। এমনি রৌদ্রজ্জ্বল দিনে ২৩ অক্টোবর ভৈরব পৌর শহরের ব্লু বার্ড স্কুল প্রাঙ্গণে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ঝলমলে রোদে উৎসবমুখর পরিবেশে অংশ নেয় ২৮টি স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী।বহুনির্বাচনী পদ্ধতিতে তিনটি গ্রুপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপে চতুর্থ ও পঞ্চম শ্রেণি, ‘খ’ গ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং ‘গ’ গ্রুপে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা প্রতিযোগিতার নিয়মকানুন ও পরীক্ষা সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।সাধারণ জ্ঞান প্রতিযোগিতাপরীক্ষা শেষে ফল প্রকাশের অপেক্ষার সময়টুকুও ছিল আনন্দে ভরপুর। এ পর্ব সঞ্চালনা করেন বন্ধু প্রিয়াংকা। এতে অংশ নেন ভৈরব বন্ধুসভার বন্ধু ও প্রতিযোগী শিক্ষার্থীরা। বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক মোশারফ রাব্বী ও বন্ধু তুহিন গান পরিবেশন করেন।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গান ও কবিতা আবৃত্তি করে।সাধারণ জ্ঞান আয়োজনের পাশাপাশি চলছিল বন্ধু সংগ্রহ কার্যক্রম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন