advertisement

যে লাউ সেই কদু

যে লাউ সেই কদু
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ছোটবেলা থেকেই কৃষিকাজের প্রতি আমার গভীর আগ্রহ। আমি গ্রামের ছেলে। আমার বাপ-দাদার চৌদ্দগোষ্ঠীই কৃষিকাজ করেছেন। তবে আমার বাবা ছিলেন পরিবারের প্রথম ব্যক্তি, যিনি সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। এর পেছনেও একটি ইতিহাস আছে। ব্রিটিশ শাসনামলে আমাদের এলাকায় নীলচাষের প্রচলন শুরু হয়েছিল। নীলচাষকে কেন্দ্র করে কৃষকদের ওপর অত্যাচার, অবিচার ও নির্যাতনের বন্যা বয়ে যেতে থাকে।

স্থানীয় ছোটখাটো রাজাদের প্রভাবের পাশাপাশি ব্রিটিশ সরকারের অত্যাচার সামাল দেওয়াও কঠিন হয়ে পড়েছিল। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়া ছাড়া আর কী-ই বা করার ছিল? শেষ পর্যন্ত আমার দাদা পরিকল্পনা করলেন, বাবাকে পুলিশ প্রশাসনে যুক্ত করবেন। বাবার চেহারা ও শারীরিক গঠন সম্ভবত তৎকালীন পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ করে দিয়েছিল। কিন্তু সরকারি চাকরি করলেও বাবা কৃষিকাজ ছেড়ে দেননি।

তাঁর ৩০ বছরের কর্মজীবনে যেমন কৃষিকাজ চলেছে, তেমনি অবসর গ্রহণের পরও তিনি জমি ও কৃষির সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী নেতানিয়াহু না জিতলে ‘ভোট চুরি’র অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে লিকুদ পার্টি নেতানিয়াহু না জিতলে ‘ভোট চুরি’র অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে লিকুদ পার্টি মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন
advertisement

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট
ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সমর্থকদের উচ্ছ্বাস। মঙ্গলবার তেল আবিবে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট। দেশটির প্রধান তিনটি টেলিভিশন চ্যানেলের বুথফেরত জরিপে (এক্সিট পোল) দেখা গেছে, নেতানিয়াহুর জোট স্পষ্ট পরাজয়ের মুখে পড়েছে এবং তারা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের চেয়ে পিছিয়ে রয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই এসব জরিপের ফলাফল প্রকাশ করা হয়।বুথফেরত জরিপ অনুযায়ী, যদিও দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন পেয়ে একক বৃহত্তম দল হতে চলেছে, কিন্তু তাদের জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন থেকে দূরে রয়েছে।

ফলে নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখা কঠিন হতে চলেছে।ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ এবং বেসরকারি সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল ১২’ ও ‘চ্যানেল ১৩’-এর বুথফেরত জরিপ অনুযায়ী, দেশটির ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও কট্টর ধর্মীয় দলগুলোর জোট পেতে পারে ৫০টি আসন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফরিদপুরে অভিযানের খবরে পালালেন ফার্মেসির মালিকরা, ৪ দোকানে জরিমানা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২০০৬ সালের ২৮ অক্টোবর দেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ ২০০৬ সালের ২৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন