নিলাম ঘরে তখন টান টান উত্তেজনা। একের পর এক দাম হাঁকছেন ক্রেতারা। একজন দাম বাড়ান, অন্যজন তাঁর চেয়েও আরও বেশি বলেন। এভাবে চলল প্রায় ৪৫ মিনিট। শেষ পর্যন্ত ছবিটি কিনে নিলেন এশিয়ার এক সংগ্রাহক। দাম? ৫০ মিলিয়ন ইউরোরও বেশি! বাংলাদেশি টাকায় হিসাব করলে অঙ্কটা প্রায় ৬৯৫ কোটি।ছবিটির নাম আইরিস। শিল্পী ফরাসি চিত্রকর ক্লদ মোনে।
২০২৬ সালের ২২ অক্টোবর প্যারিসে নিলামকারী প্রতিষ্ঠান সোথেবির আয়োজিত নিলামে ছবিটি বিক্রি হয়েছে ৫০ দশমিক শূন্য ৪৫ মিলিয়ন ইউরোতে, যা প্রায় ৫৬ মিলিয়ন মার্কিন ডলার। ফ্রান্সে কোনো নিলামে বিক্রি হওয়া শিল্পকর্মের মধ্যে এটি নতুন রেকর্ড গড়েছে। এর আগে ফ্রান্সে আর কোনো ছবি এত বেশি দামে বিক্রি হয়নি।কিন্তু একটা ছবির দাম এত বেশি হবে কেন?
রং আর ক্যানভাসে আঁকা একটি ছবি কীভাবে কয়েক শ কোটি টাকার সম্পদ হয়ে ওঠে?পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা মঞ্চনাটকছবিতে কী আছেআইরিস ছবিতে ফুটে উঠেছে মোনের বাগানের ফুল।
সূত্র: প্রথম আলো

ফ্রান্সের পথে পথে বাংলাদেশের ‘পথের বন্ধু’
গুগলে লাবণ্য চৌধুরীকে নিয়ে দর্শকেরা সবচেয়ে বেশি কী খোঁজেন?
যে কারণে অপমানিত হয়েছিলেন তাসরিফ খান?
‘সিআইডি’ কারিগর বিপি মারা গেছে
ইমরান খানের ভারত ছাড়ার নির্দেশ স্থগিত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন