advertisement

‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’: আল-সাইদের এই উত্থান কীভাবে?

‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’: আল-সাইদের এই উত্থান কীভাবে?
মিশিগানে মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে আবদুল আল-সাইদের বিজয় ডেমোক্র্যাট দলের ভেতর ক্ষমতা-ভরকেন্দ্রে বড় ধরনের অদলবদলের ইঙ্গিত দিচ্ছে।
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হয়েছেন চিকিৎসক আবদুল আল–সাইদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর এই জয় অনেক মুসলিম আমেরিকানের কাছে আনন্দ ও আশার কারণ হয়ে উঠেছে।মিশিগানের মুসলিম সম্প্রদায়ের কাছে আবদুল আল–সাইদ পরিচিত মুখ।

২০১৮ সালে গভর্নর পদে নির্বাচন থেকে শুরু করে স্থানীয় মসজিদে জুমার খুতবা—বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন ধরেই সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। নির্বাচনী প্রচারের সময়ও তিনি শুধু মুসলিমদের নয়, মিশিগানের সব মানুষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেছিলেন।

প্রচারের চাপ বাড়লেও মানুষের সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগ ও আন্তরিকতা বজায় ছিল।যুক্তরাষ্ট্রে মুসলিম রাজনীতিকদের প্রায়ই এমনভাবে দেখা হয়, যেন নির্বাচনের আগে মসজিদে যাওয়া কিংবা সালাম দেওয়া তাঁদের সমর্থন পাওয়ার জন্য যথেষ্ট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১৭ বার ঘর ভেঙেছে জয়নাল আবেদীনের  ১৭ বার ঘর ভেঙেছে জয়নাল আবেদীনের  সরে যেতে পারেন ট্রাম্পের কয়েক মন্ত্রী সরে যেতে পারেন ট্রাম্পের কয়েক মন্ত্রী অযত্ন ও অবহেলায় জৌলুশ হারিয়ে ঘাস–পাতায় ছেঁয়ে গেছে নকিপুর জমিদারবাড়ি অযত্ন ও অবহেলায় জৌলুশ হারিয়ে ঘাস–পাতায় ছেঁয়ে গেছে নকিপুর জমিদারবাড়ি এই শহরে এক চিলতে গ্রামীণ বন এই শহরে এক চিলতে গ্রামীণ বন লবণাক্ততা ও অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে নোয়াখালীর আমনের খেত লবণাক্ততা ও অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে নোয়াখালীর আমনের খেত
advertisement

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

উত্তরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দানোত্তম কঠিন চীবর দান

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

উত্তরার ১৭ নম্বর সেক্টরের বিএসএসপি বিশ্ব শান্তি কুটিরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দানোত্তম কঠিন চীবর দান।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানবাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ঘটনাবহুল দিন ৭ নভেম্বর আজ। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থান ও ক্ষমতার পটপরিবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছিল। দিনটি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ভিন্ন ভিন্ন নামে পালন করে। বিএনপি দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে।

দিবসটি উপলক্ষে এবার আলোচনা সভা, শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শনীসহ সাত দিনব্যাপী কর্মসূচি নিয়েছে দলটি।১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার মধ্য দিয়ে দেশে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। এরপর নভেম্বরের প্রথম সপ্তাহে সেনাবাহিনীতে একের পর এক পাল্টাপাল্টি অভ্যুত্থানের ঘটনা ঘটে। ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে।

একপর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দী করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন