উত্তরার ১৭ নম্বর সেক্টরের বিএসএসপি বিশ্ব শান্তি কুটিরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দানোত্তম কঠিন চীবর দান।
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
উত্তরার ১৭ নম্বর সেক্টরের বিএসএসপি বিশ্ব শান্তি কুটিরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দানোত্তম কঠিন চীবর দান।
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানবাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ঘটনাবহুল দিন ৭ নভেম্বর আজ। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থান ও ক্ষমতার পটপরিবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছিল। দিনটি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ভিন্ন ভিন্ন নামে পালন করে। বিএনপি দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে।
দিবসটি উপলক্ষে এবার আলোচনা সভা, শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শনীসহ সাত দিনব্যাপী কর্মসূচি নিয়েছে দলটি।১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার মধ্য দিয়ে দেশে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। এরপর নভেম্বরের প্রথম সপ্তাহে সেনাবাহিনীতে একের পর এক পাল্টাপাল্টি অভ্যুত্থানের ঘটনা ঘটে। ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে।
একপর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দী করা হয়।
সূত্র: প্রথম আলো
সম্প্রতি কুড়িগ্রামের রাজারহাটে চর খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন তিস্তা নদীর পাড়ে আমার আলাপ হয় আবদুল খালেক, জয়নাল আবেদীন, নওশাদ ও বেলালের সঙ্গে। তাঁরা প্রত্যেকে নদীভাঙনের শিকার। জয়নাল আবেদীনের ঘর ভেঙেছে ১৭ বার, নওশাদের পাঁচবার, বেলালের চারবার, আবদুল খালেকের দুবার।পড়ন্ত বিকেলে নদীর দিকে হাত বাড়িয়ে আবদুল খালেক দেখাচ্ছিলেন, কোথায় তাঁর বাড়ি ছিল। এখন তাঁর বাড়ি একেবারে নদীর কিনারে।
তিনি বলছিলেন, ‘হামার বারো ঘরের বাড়ি আছিল, জমি আছিল অনেক। এখন সব নদীত। ভাবছিনোং বেটাক ছোট চাকরি করবার নয়। যখন নদীত বাড়ি ভাঙি গেল, তখন বেটাক আনসারোত পাঠাইছি।’ ছেলেকে ছোট চাকরিতে দিতে চাননি তিনি। কিন্তু বাড়ি ভাঙার পর তাঁকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে পাঠাতে হয়েছে।তাঁরা প্রত্যেকে নদীভাঙনের শিকার।
জয়নাল আবেদীনের ঘর ভেঙেছে ১৭ বার, নওশাদের পাঁচবার, বেলালের চারবার, আবদুল খালেকের দুবার।আবদুল খালেকের পরিবারের এখন ১০-১২ শতক জমি অবশিষ্ট আছে।
সূত্র: প্রথম আলো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগের কথা ভাবছেন। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থী হিসেবে নিজের অবস্থান শক্ত করতে ইরান যুদ্ধসহ প্রশাসনের বিভিন্ন নীতি থেকে দূরত্ব বজায় রাখতে চাইছেন তিনি।
সব মিলিয়ে চার থেকে পাঁচজন মন্ত্রী পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে আলোচনা চলছে।দ্য ইনডিপেনডেন্টকে এমন ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প প্রশাসনের কয়েকটি সূত্র। ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে গতকাল শুক্রবার পর্যন্ত সবশেষ যে হিসাব পাওয়া যাচ্ছে, তাতে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে ডেমোক্র্যাটরা পেয়েছেন ২৫৩টি। আর রিপাবলিকানরা পেয়েছেন ১৬০টি।
উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা পেয়েছেন যথাক্রমে ৫৪ ও ৪৪ আসন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন