advertisement

সারা দিন বড়শি ফেলে ধরলেন একটি কাতলা, তাতেই জিতে নিলেন দুই লাখ টাকা

সারা দিন বড়শি ফেলে ধরলেন একটি কাতলা, তাতেই জিতে নিলেন দুই লাখ টাকা
প্রায় সাত কেজি ওজনের কাতলা মাছ ধরে প্রথম পুরস্কার দুই লাখ টাকা জিতে নিয়েছেন মো. নাছির মিয়া। বীরেশ দিঘি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মাছ ধরার প্রতিযোগিতায় অংশ নিতে আজ শুক্রবার ভোরে ২৬ হাজার টাকা দিয়ে টিকিট কাটেন মো. নাছির মিয়া (৫০)। শৌখিন এই মাছশিকারি বিকেল চারটার দিকে শিকার করেন প্রায় সাত কেজি (৬ কেজি ৮৮৫ গ্রাম) ওজনের একটি কাতলা মাছ। এই এক কাতলাতেই তিনি প্রথম হয়ে পুরস্কার জিতেছেন দুই লাখ টাকা।সকাল থেকে বড়শি ফেলে অপেক্ষায় থাকলেও কাতলা মাছটি ধরার আগে–পরে আর কোনো মাছ শিকার করতে পারেননি নাছির।

তবে শেষ হাসিটি হাসলেন তিনিই।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বীরেশ দিঘিতে বড়শি দিয়ে আজ মাছ ধরার প্রতিযোগিতা হয়। জনপ্রতি ২৬ হাজার টাকা দিয়ে টিকিট কেটে ২৪ জন প্রতিযোগী অংশ নেন। এতে আয়োজকেরা পেয়েছেন প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা। আর ২৪ জন প্রতিযোগীর জন্য ছিল ৪ লাখ ৩৫ হাজার টাকার পাঁচটি পুরস্কার।আজ সকাল সোয়া ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে মাছ শিকার।

সরেজমিনে দেখা যায়, দিঘির চারপাশে ২৪টি মাচায় (আসন) বসেন প্রতিযোগীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ৭ মুসলিম মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ৭ মুসলিম বারিধারায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বারিধারায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সব অন্যায় ও গুম-খুনের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী সব অন্যায় ও গুম-খুনের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
advertisement

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে সারাদেশে নতুন করে এক হাজার ৫৩৫ জন রোগী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও

চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও
বল ব্যাট ঘেষে যাওয়ার সময় চুটকি বাজাতেন ব্রায়ান ডিভাইন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রতারণার কৌশলটা ছিল অভিনব। ব্যাটে বল না লাগলেও চুটকিতে তৈরি করতেন ব্যাটে বল লাগার শব্দ। সেই শব্দে বিভ্রান্ত হয়ে আম্পায়ারও আউট দিয়ে বসতেন। এমনই এক ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটার ব্রায়ান ডিভাইন। এবার সেই প্রতারণার শাস্তিও পেলেন তিনি।৩৮ বছর বয়সী ডিভাইনকে দুই বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগ।

শুধু তিনি নন, শাস্তি পেয়েছে তাঁর ক্লাব সল্টবার্ন ক্রিকেট ক্লাবের দ্বিতীয় দলও। আগামী মৌসুমে দলটিকে খেলতে হবে তৃতীয় বিভাগে। পাশাপাশি কেটে নেওয়া হয়েছে আগাম ৬০ পয়েন্ট। জরিমানা করা হয়েছে ৩০০ পাউন্ড।সামাজিক যোগাযোগমাধ্যমে ডিভাইনের পরিচিতি ছিল ‘ক্লিকি পন্টিং’ নামে।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের নামের সঙ্গে মিল রেখেই তাঁকে এই নামে ডাকতেন অনেকে।টিসাইড লাইভের বরাত দিয়ে স্কাই স্পোর্টস ও দ্য ইয়র্কশায়ার পোস্ট জানিয়েছে, ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত ডিভাইন ক্রিকেট খেলতে পারবেন না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, নয়াপল্টনে চলছে মঞ্চ নির্মাণ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে শোভাযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন