গোলের জন্য অপেক্ষা, একের পর এক সুযোগ নষ্ট। শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের পা থেকে এল স্বস্তির গোল!ম্যাচের ৬৯ মিনিটে শমিত সোমের হেড থেকে পাওয়া বল আলতো শটে জালে পাঠান ইব্রাহিম। তাঁর ওই গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ইব্রাহিমের গোলটিই হয়ে যায় ম্যাচের ফল নির্ধারক। আর বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে গতকাল ভুটানকে হারায় ১-০ গোলে।
১১ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামেই নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।সব প্রতিযোগিতা মিলিয়ে ভুটানকে এ নিয়ে ১৪ বার হারাল বাংলাদেশ। এর আগে সর্বশেষ গত বছর বাংলাদেশ ভুটানকে হারিয়েছিল ২-০ গোলে।আজ ভুটানের বিপক্ষে গোল পেতে কম চেষ্টা করেনি বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল স্বাগতিকেরা। সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানো হয় বিশ্বনাথকে।
জাতীয় দলে বেশির ভাগ সময় রাইটব্যাকে খেললেও ক্লাব ক্যারিয়ারে সাতটি পজিশনে খেলার অভিজ্ঞতা আছে তাঁর।
সূত্র: প্রথম আলো

কেন ডিফেন্ডার বিশ্বনাথকে স্ট্রাইকার হিসেবে খেলালেন ডুলি
রোনালদোর ২৩ বছরের কীর্তি মাপবেন কী দিয়ে
বাংলাদেশকে দুবার অলআউট করতে চান উইকহাম, তাসকিন বললেন ‘ও নতুন এসেছে’
অভিমানেই অবসর, তবুও রোনালদো অমলিন
রোনালদোর উত্থান, অর্জন ও বিদায়: ১৫ ছবিতে এক কিংবদন্তির গল্প

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন