advertisement

পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন, প্রশ্ন এবি পার্টির

পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন, প্রশ্ন এবি পার্টির
রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বক্তব্য দেন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারের ব্যর্থতা শিল্প খাতকে ঝুঁকির মুখে ফেলছে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করে বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা করা কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দায়িত্ব নয়। দেশে পুলিশ, শিল্প পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিএনপির নেতা-কর্মীদের লাঠিসোঁটা নিয়ে রাজপথে নামতে দেখা যাচ্ছে।

এর কারণ কী তিনি জানতে চান।আজ বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এসব কথা বলেন৷গাজীপুরে শ্রমিক তৌফিক শেখের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, এই মৃত্যুর জন্য কারা দায়ী, শ্রমিকদের ওপর হামলার ঘটনায় কারা জড়িত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ দায়িত্ব পালন করেছে কি না, তা তদন্ত করে জনসমক্ষে প্রকাশ করতে হবে।এবি পার্টির নেতা মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, শ্রমিকের অধিকার ও পোশাকশিল্পের স্বার্থ পরস্পরবিরোধী নয়।

শ্রমিককে ন্যায্য মজুরি দিতে হবে, একই সঙ্গে শিল্পের কর্মসংস্থান ও উৎপাদন সক্ষমতাও রক্ষা করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মার্কিন সামরিক সহায়তা বন্ধকে ‘সম্পর্কের পরিপক্কতা’ বললেন নেতানিয়াহু মার্কিন সামরিক সহায়তা বন্ধকে ‘সম্পর্কের পরিপক্কতা’ বললেন নেতানিয়াহু সামান্তা শারমিনের এনসিপি ত্যাগ: প্রশ্ন কেন? সামান্তা শারমিনের এনসিপি ত্যাগ: প্রশ্ন কেন? সাংবাদিক-পুলিশ-গুন্ডা নয়, কাকে ভয় পান মেঘনা আলম? সাংবাদিক-পুলিশ-গুন্ডা নয়, কাকে ভয় পান মেঘনা আলম? নারী-শিশু নির্যাতনের ঘটনায় জড়িত কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না নারী-শিশু নির্যাতনের ঘটনায় জড়িত কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না রাজধানীতে গাড়ির যন্ত্রাংশ চোর চক্রের চার সদস্য গ্রেফতার রাজধানীতে গাড়ির যন্ত্রাংশ চোর চক্রের চার সদস্য গ্রেফতার
advertisement

মার্কিন সামরিক সহায়তা বন্ধকে ‘সম্পর্কের পরিপক্কতা’ বললেন নেতানিয়াহু

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নেতানিয়াহুর কার্যালয় বলেছে, এতে দুই দেশের সম্পর্কের শক্তি ও পরিপক্বতা প্রকাশ পেয়েছে এবং সময়ের সঙ্গে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে সম্পর্ককে আরও দৃঢ় রাখার সক্ষমতা দেখা যাচ্ছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সামান্তা শারমিনের এনসিপি ত্যাগ: প্রশ্ন কেন?

সামান্তা শারমিনের এনসিপি ত্যাগ: প্রশ্ন কেন?
এনসিপির সমাবেশে বক্তব্য দিচ্ছেন সামান্তা শারমিন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিচিত মুখ হয়ে ওঠা সামান্তা শারমিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়েছেন। এনসিপির জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, নারীদের প্রতি রক্ষণশীল দৃষ্টিভঙ্গি এবং নিজস্ব রাজনৈতিক অবস্থান হারানোর অভিযোগে তিনি পদত্যাগ করেন। প্রায় এক বছর ধরে মতাদর্শিক বিরোধের জেরে সামান্তা নিষ্ক্রিয় ছিলেন বলে এনসিপি নেতারা জানান। এর আগে তাসনিম জারা, তাজনূভা জাবীনসহ ২০ জনের বেশি নেতাও একই কারণে দল ত্যাগ করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’—নিহত সেনাসদস্যের স্ত্রীর আহাজারি

‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’—নিহত সেনাসদস্যের স্ত্রীর আহাজারি
সেনাসদস্য তিতাস শেখ নিহত হওয়ার পর থেকেই আহাজারি করে চলেছেন স্ত্রী সুমাইয়া আক্তার। শুক্রবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চার বছর আগে পার্শ্ববর্তী গ্রামের সুমাইয়া আক্তারকে (২২) বিয়ে করেন সেনাসদস্য তিতাস শেখ। কথা ছিল আগামী ডিসেম্বর মাসে স্ত্রীকে তাঁর সঙ্গে কর্মস্থলে নিয়ে যাবেন। কিন্তু এর আগেই সন্ত্রাসীদের বুলেট থামিয়ে দিয়েছে তাঁর পথ চলা। আজ শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে তিতাস শেখের মরদেহ পৌঁছালে মা–বাবা, স্ত্রী, আত্মীয়স্বজনের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।

কক্সবাজারে সন্ত্রাসী অভিযানে স্বামীর নিহত হওয়ার খবর পাওয়ার পর থেকেই বিলাপ করে চলেছেন তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব! আমার কোনো অস্তিত্ব রইল না! আল্লাহ, আমি এখন কী করব!’ পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন তিতাস শেখ। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন