দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বিভাগওয়ারি হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বিভাগওয়ারি হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
গুণগত মান, আধুনিক প্রযুক্তি ও ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে দেশের সিমেন্টশিল্পে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে আকিজ সিমেন্ট। ২০০২ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দুই দশকের বেশি সময় ধরে দেশের অবকাঠামো ও নির্মাণশিল্পের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে। বাংলাদেশের নির্মাণশিল্পের বিকাশের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে দেশের সিমেন্টশিল্পের অগ্রযাত্রা। সময়ের সঙ্গে বেড়েছে অবকাঠামো নির্মাণ, আবাসন, শিল্পকারখানা ও বড় উন্নয়ন প্রকল্পের চাহিদা।
এই পরিবর্তনশীল শিল্পে গুণগত মান, প্রযুক্তিগত উৎকর্ষ ও গ্রাহকের আস্থা ধরে রেখে দুই যুগ পূর্ণ করল আকিজ সিমেন্ট। ২০০২ সালে যাত্রা শুরু করা আকিজ সিমেন্ট শুরু থেকেই পণ্যের গুণগত মান ও আধুনিক উৎপাদন প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়ে আসছে। প্রতিষ্ঠাতা শিল্পোদ্যোক্তা শেখ আকিজ উদ্দিনের দূরদর্শী উদ্যোগে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি সময়ের সঙ্গে নিজেদের উৎপাদনব্যবস্থা, প্রযুক্তি ও বাজারজাতকরণ কার্যক্রমে এনেছে নানা পরিবর্তন।
বর্তমানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিনের নেতৃত্বে শক্তিশালী অগ্রযাত্রা অব্যাহত রেখেছে আকিজ সিমেন্ট।স্বপ্ন থেকে শিল্পপ্রতিষ্ঠানআকিজ সিমেন্টের যাত্রা শুরু হয়েছিল একটি সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে—দেশের নির্মাণশিল্পে আন্তর্জাতিক মানের সিমেন্ট সরবরাহ করা।
সূত্র: প্রথম আলো
লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে ‘ফিউচার মেকার্স ২০২৬’ সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ১৬ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি পিয়ানোবাদক নাভহান উজায়ের রঈস চৌধুরী। নিজের রচিত সংগীতে মুগ্ধ করেছে বিচারকদের। দেখুন ভিডিওতে...
সূত্র: প্রথম আলো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হারের পর নিজ দলের ভেতর থেকেই নীতি ও কৌশল বদলাতে চাপে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান মিত্র ও কৌশলবিদেরা হোয়াইট হাউসের কর্মকর্তাদের রদবদল এবং প্রশাসনে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানিয়েছেন। ইরান যুদ্ধ ও শুল্কনীতির মতো যেসব বিষয়কে নির্বাচনে হারের কারণ মনে করা হচ্ছে, সেগুলো থেকে সরে আসার পরামর্শও দিয়েছেন তাঁরা।
তবে গত মঙ্গলবারের ভোটে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েও কৌশল বদলানোর তেমন ইঙ্গিত দেননি ট্রাম্প। ওই রাতে ফক্স নিউজকে তিনি বলেন, ‘এটাকে আমার ওপর আঘাত হিসেবে দেখছি না।’ কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ডেমোক্র্যাটরা এখন ট্রাম্পের আইন প্রণয়নের প্রস্তাব আটকে দিতে, তাঁর প্রশাসনের বিরুদ্ধে তদন্ত করতে এবং তাঁর মনোনীত ব্যক্তিদের নিয়োগে বাধা দিতে পারবেন।
এতে নিজের কর্মসূচি এগিয়ে নিতে নির্বাহী ক্ষমতার ওপর ট্রাম্পের নির্ভরতা আরও বৃদ্ধি পেতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন