ভারতের রাজধানী দিল্লির একেবারে কেন্দ্রস্থলে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সামান্য দূরের একটি ছোট্ট মসজিদ। পুরোনো মসজিদটির চারপাশে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ। তবে মসজিদের ধূসর দেয়াল, খিলান আর উঠানের সাদা–সবুজ টাইলসগুলো এখনো সেভাবেই অক্ষত আছে। শুধু নেই সেসব মানুষেরা, যাঁদের পদচারণে মুখর থাকত মসজিদ প্রাঙ্গণ, বসতি। তাঁদেরই একজন মোহাম্মদ ওয়াসিম। বয়স ৫০ বছর। পেশায় গাড়িচালক তিনি।
মসজিদঘেঁষা ধ্বংসস্তূপের দিকে তিনি আঙুল তুলে দেখালেন, সেখানেই একসময় বসতঘর ছিল ওয়াসিমের। বললেন, ‘এখানে আমার বাবার বিয়ে হয়েছিল। কয়েক দশক পর আমার মেয়ের বিয়েও এখানে হয়েছে।’ পরিবার নিয়ে শুধু ওয়াসিম নন, কয়েক শ মানুষ মসজিদটি ঘিরে বসবাস করতেন। জায়গাটি দিল্লির রেসকোর্স এলাকায়। ভারতের রাজধানীর অন্যতম অভিজাত ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এলাকা এটি। সেখানে রয়েছে সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা, অভিজাত ক্লাব, সারি সারি বিশাল বাংলো।
এসবের মাঝে ছোট ছোট কিছু ঘর নিয়ে গড়ে উঠেছিল মুসলিমদের ওই বসতি।গত ৭ অক্টোবর সেখানে উচ্ছেদ অভিযান চালায় কর্তৃপক্ষ।
সূত্র: প্রথম আলো

মধ্যবর্তী নির্বাচনের ফল কি ট্রাম্পের নেতৃত্বের প্রতি ভোটারদের অনাস্থার বহিঃপ্রকাশ?
যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের হারের পর ট্রাম্প-মোদি-জ্ঞানেশকে নিয়ে ভারতে কী কী হচ্ছে
টরন্টোতে ফুড ডেলিভারি চালকদের বিক্ষোভ, ন্যায্য মজুরি ও কাজের পরিবেশের দাবি
মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলের হার, তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ছবি পুড়িয়ে উদ্যাপ...
মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলের হার, তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ছবি পুড়িয়ে উদ্যাপ...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন