মা হওয়ার পর অনেকটাই বদলে গেছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার জীবন। এখন তাঁর প্রতিটি পরিকল্পনার কেন্দ্রে থাকে ছোট্ট ছেলে নীর। তবে মাতৃত্বের কারণে অভিনয়জীবনে বিরতি টানতে চান না তিনি; বরং সংসার ও সন্তান সামলে আরও ভালো চরিত্রে অভিনয় করতে চান। অন্তঃসত্ত্বা অবস্থাতেই করেছেন নেটফ্লিক্সের সিরিজ শক: ট্রাস্ট নো ওয়ান–এর শুটিং।
নতুন এই সিরিজ, মাতৃত্বের অভিজ্ঞতা, অভিনয়জীবনের চ্যালেঞ্জ এবং রাজনীতিবিদ স্বামী রাঘব চাড্ডার সঙ্গে সংসার নিয়ে সম্প্রতি মুম্বাইয়ে নেটফ্লিক্সের কার্যালয়ে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন পরিণীতি চোপড়াআলাপের শুরুতেই শক: ট্রাস্ট নো ওয়ান–এর চিত্রনাট্য হাতে পাওয়ার পর কী হয়েছিল, সেই অভিজ্ঞতা শোনালেন পরিণীতি, ‘আমি প্রচুর বই পড়ি। এটা আমার অন্যতম অভ্যাস।
কিন্তু চিত্রনাট্য পড়ার সময় মাঝেমধ্যে মন অন্যদিকে চলে যায়।
সূত্র: প্রথম আলো

১৮ বছর আগে সব হারিয়েছিলেন, এখন ৪ হাজার কোটির সিনেমা বানান
বেরেক কাম করে না!
ছিনতাইকারীর কবলে এক রাত
এ বছর আলোচিত ৫ সিনেমা কীভাবে বিলিয়ন ডলার আয় করতে পারল
মার্কস অলরাউন্ডার আসছে এনটিভিতে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন