রাজধানীর বারিধারা এলাকায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বারিধারার ‘জে’ ব্লক এলাকায় বাসটিতে আগুন দেওয়া হয়।ভাটারা থানা পুলিশ সূত্র জানায়, বৈশাখী পরিবহনের বাসটি সাভার–নতুন বাজার রুটে চলাচল করে।
সন্ধ্যার দিকে বাসটি বারিধারা এলাকায় যাত্রী নামানোর কিছু সময় পরে হঠাৎ দুই–তিনজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা নিরাপদে বের হন। ফলে কেউ হতাহত হননি।আগুনে পুড়ছে বাসটিপুলিশ সূত্র আরও জানায়, ঘটনার কাছাকাছি সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরার স্পষ্ট ফুটেজ পাওয়া যায়নি।
আশপাশের এলাকার ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসটি সরিয়ে নিয়েছে।
সূত্র: প্রথম আলো

ইউরোপে যুব সংগঠনের হাত ধরে যেভাবে উগ্র ডানপন্থার বিস্তার
খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, ‘কারণ’ জানিয়ে পাশে সাঁটানো হয় পোস্টার
ট্রাম্প-ঘনিষ্ঠ হেগসেথ কি তাহলে রিপাবলিকানদের আনা অভিশংসনের মুখে পড়তে যাচ্ছেন
নোয়াখালীতে নিষিদ্ধ যুবলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত, বাড়িতে রেখে চিকিৎসা
আখতার হুসেন প্রেরণা হয়ে থাকবেন সংগ্রামে, আদর্শে, প্রগতির যাত্রাপথে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন