advertisement

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট নেন হাসান মাহমুদ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে কখনো কখনো একজন বোলারই হয়ে ওঠেন পুরো দলের আশা। সতীর্থদের ব্যর্থতা, প্রতিপক্ষের দাপট, উইকেটের চরিত্র, সবকিছুর সঙ্গে একা লড়াই করেন তিনি। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে সেই কাজটাই করলেন হাসান মাহমুদ।প্রথম দিন ৪ উইকেটে ২৩৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ক্যারিবীয়দের প্রথম ইনিংস ৩৫৬ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। তাতে সবচেয়ে বড় অবদান হাসানের। একাই নিয়েছেন ৬ উইকেট।

তাঁর বোলিংয়েই ম্যাচে ফিরেছে বাংলাদেশ। গতকাল শেষ বিকেলের হতাশা নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। পুরোনো বলে খুব একটা সুবিধা করতে পারছিলেন না বোলাররা। নতুন বল হাতে পাওয়ার পরই অবশ্য দৃশ্যপট বদলে দেন হাসান।শুরুটা আমির জাঙ্গুকে দিয়ে। আগের দিনই সেঞ্চুরি পাওয়া এই ব্যাটসম্যান ২১২ বল খেলে ফেলেছিলেন। অথচ হাসানের বলে ব্যাট না চালিয়ে ছেড়ে দিতে গিয়ে বোল্ড! পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন রোস্টন চেজ।

হাসানের সামনে তখন হ্যাটট্রিকের সুযোগ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভিনিসিয়ুসের জন্য আমি রিয়ালের ক্ষতি করতে পারি না: মরিনিও ভিনিসিয়ুসের জন্য আমি রিয়ালের ক্ষতি করতে পারি না: মরিনিও দেশের মাটিতে প্রথম ৫ উইকেট, ‘স্পেশাল’ কীর্তির আনন্দ হাসানের দেশের মাটিতে প্রথম ৫ উইকেট, ‘স্পেশাল’ কীর্তির আনন্দ হাসানের প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থায় নেই সাদমান প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থায় নেই সাদমান সাত ফরোয়ার্ডের বাংলাদেশ দলে গোল করার লোকের জন্য এমন হাহাকার কেন সাত ফরোয়ার্ডের বাংলাদেশ দলে গোল করার লোকের জন্য এমন হাহাকার কেন ৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান ৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান
advertisement

মার্কিন সামরিক সহায়তা বন্ধকে ‘সম্পর্কের পরিপক্কতা’ বললেন নেতানিয়াহু

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নেতানিয়াহুর কার্যালয় বলেছে, এতে দুই দেশের সম্পর্কের শক্তি ও পরিপক্বতা প্রকাশ পেয়েছে এবং সময়ের সঙ্গে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে সম্পর্ককে আরও দৃঢ় রাখার সক্ষমতা দেখা যাচ্ছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সামান্তা শারমিনের এনসিপি ত্যাগ: প্রশ্ন কেন?

সামান্তা শারমিনের এনসিপি ত্যাগ: প্রশ্ন কেন?
এনসিপির সমাবেশে বক্তব্য দিচ্ছেন সামান্তা শারমিন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিচিত মুখ হয়ে ওঠা সামান্তা শারমিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়েছেন। এনসিপির জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, নারীদের প্রতি রক্ষণশীল দৃষ্টিভঙ্গি এবং নিজস্ব রাজনৈতিক অবস্থান হারানোর অভিযোগে তিনি পদত্যাগ করেন। প্রায় এক বছর ধরে মতাদর্শিক বিরোধের জেরে সামান্তা নিষ্ক্রিয় ছিলেন বলে এনসিপি নেতারা জানান। এর আগে তাসনিম জারা, তাজনূভা জাবীনসহ ২০ জনের বেশি নেতাও একই কারণে দল ত্যাগ করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’—নিহত সেনাসদস্যের স্ত্রীর আহাজারি

‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’—নিহত সেনাসদস্যের স্ত্রীর আহাজারি
সেনাসদস্য তিতাস শেখ নিহত হওয়ার পর থেকেই আহাজারি করে চলেছেন স্ত্রী সুমাইয়া আক্তার। শুক্রবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চার বছর আগে পার্শ্ববর্তী গ্রামের সুমাইয়া আক্তারকে (২২) বিয়ে করেন সেনাসদস্য তিতাস শেখ। কথা ছিল আগামী ডিসেম্বর মাসে স্ত্রীকে তাঁর সঙ্গে কর্মস্থলে নিয়ে যাবেন। কিন্তু এর আগেই সন্ত্রাসীদের বুলেট থামিয়ে দিয়েছে তাঁর পথ চলা। আজ শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে তিতাস শেখের মরদেহ পৌঁছালে মা–বাবা, স্ত্রী, আত্মীয়স্বজনের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।

কক্সবাজারে সন্ত্রাসী অভিযানে স্বামীর নিহত হওয়ার খবর পাওয়ার পর থেকেই বিলাপ করে চলেছেন তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব! আমার কোনো অস্তিত্ব রইল না! আল্লাহ, আমি এখন কী করব!’ পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন তিতাস শেখ। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন