চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ব্যতীত) অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার (সাপ্লিমেন্টারি পরীক্ষা) জন্য ফরম পূরণের কাজ চলছে। কিন্তু অভিযোগ উঠেছে এই ফরমের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে।এ অবস্থায় আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলেছে, পরীক্ষার ফরম পূরণের নামে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না।
এ নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ৫ নভেম্বর জারি করা এক নোটিশে এই হুঁশিয়ারি দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।আগামী ১ ডিসেম্বর শুরু হবে এই ‘সাপ্লিমেন্টারি’ পরীক্ষা। নিয়মিত ও অনিয়মিত—দুই ধরনের পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের এ সুযোগ দেওয়া হচ্ছে।এ পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে ৫ নভেম্বর।
চলবে ৯ নভেম্বর পর্যন্ত।
সূত্র: প্রথম আলো

‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’—নিহত সেনাসদস্যের স্ত্রীর আহাজারি
সবাই যখন জুমার নামাজে, তখন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
পুলিশের লাঠিপেটার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রীদের প্রতিবাদ
মেয়াদ পূর্ণ করতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে
মা নীলগাইয়ের সঙ্গে বেড়ে উঠছে দেড় মাস বয়সী ৪ শাবক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন