সৌরজগতে প্লুটোর কক্ষপথের বাইরে নতুন একটি বামন গ্রহের সন্ধান পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান বিভাগের প্রভাষক ও স্মিথসোনিয়ানের জ্যেষ্ঠ জ্যোতিঃপদার্থবিদ ম্যাথিউ হোলম্যান। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের স্বীকৃতি পেলে ‘ইডি১৩৮’ নামের গ্রহটি হবে আমাদের সৌরজগতের ষষ্ঠ বামন গ্রহ।
চিলিতে অবস্থিত ভেরা সি রুবিন অবজারভেটরির শক্তিশালী টেলিস্কোপের ধারণ করা তথ্য বিশ্লেষণ করে নতুন বামন গ্রহটি আবিষ্কার করা হয়েছে।ম্যাথিউ হোলম্যানের তথ্যমতে, নতুন বামন গ্রহটির ব্যাস ৬০০ থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার হতে পারে। এর ফলে এটি আমাদের সৌরজগতে থাকা স্বীকৃত ক্ষুদ্রতম বামন গ্রহ ‘সেরেস’–এর চেয়ে আকারে বড়। বর্তমানে বামন গ্রহটি সূর্য থেকে প্রায় ৪৬ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে অবস্থান করছে।
এর অর্থ হলো এটি প্লুটোর চেয়ে দূরে রয়েছে।এত দিন বামন গ্রহটি আবিষ্কার করতে না পারার পেছনে দুটি কারণ রয়েছে।
সূত্র: প্রথম আলো

‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’—নিহত সেনাসদস্যের স্ত্রীর আহাজারি
সবাই যখন জুমার নামাজে, তখন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
পুলিশের লাঠিপেটার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রীদের প্রতিবাদ
মেয়াদ পূর্ণ করতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে
মা নীলগাইয়ের সঙ্গে বেড়ে উঠছে দেড় মাস বয়সী ৪ শাবক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন