বর্ষা মৌসুমে চলনবিল ও আশপাশের জলাশয়ে ছোট–বড় নানা ধরনের মাছ ধরা পড়ে। তাই এখনো ঐতিহ্যবাহী ‘চাঁইয়ের হাট’ বসে চলনবিল এলাকার চাটমোহর অঞ্চলে। এটি মূলত বাঁশ-বেতের তৈরি মাছ ধরার ফাঁদ। স্থানীয়ভাবে তৈরি মাছ ধরার এই বিশেষ ফাঁদ ‘চাঁই’ কেনাবেচার ধুম লেগে যায় এই মৌসুমে। আঞ্চলিক ভাষায় আকারভেদে এসব ফাঁদ খলসুনি, ধুন্দি, বিত্তি, খাদুন, বাসন ও দুয়ারী নামে পরিচিত। তবে বিক্রেতাদের অভিযোগ আগের মতো আর হাট জমে না।
বর্তমানে চায়না জালের প্রভাবে হারিয়েছে অতীতের জৌলুশ। এসব তৈরি করে লাভের অংশ খুবই সামান্য হয়ে গেছে।
পাবনার চাটমোহর উপজেলার রেলওয়ে মাঠের চাঁইয়ের হাটের কিছু দৃশ্য নিয়ে এই ছবির গল্প।বিক্রির জন্য আনা চাঁই পানিতে ভিজিয়ে নিচ্ছেন এক ব্যবসায়ীএভাবে পানিতে ভিজিয়ে নিলে রোদে শুকিয়ে যায় নাহাটে বেচাকেনা চলছেনিয়ে আসা চাঁই বিক্রির আগে খুঁত থাকলে তা সারা হচ্ছেদরদাম চলছেসারি সারি সাজানো চাঁইদরদামে ব্যস্ত ক্রেতা বিক্রেতাকেনার আগে চাঁই দেখছেন এক বিক্রেতাউঁচিয়ে ভালোভাবে পরখ করে নিচ্ছেন একজনপাইকারি দরেও চলে কেনাবেচাদূরদূরান্ত থেকে এই হাটে এসে চাঁই কিনে নিয়ে যান ক্রেতারা
সূত্র: প্রথম আলো

বাস্তুতন্ত্র ও জনস্বাস্থ্য রক্ষায় পদক্ষেপ নিন
ভুলে অজু ছাড়া নামাজ পড়লে করণীয় কী
বাংলাদেশের যে গ্রামে তৈরি হয় শতকোটি ভিউয়ের ভিডিও
বাংলাদেশের যে গ্রামে তৈরি হয় শতকোটি ভিউয়ের ভিডিও
নজরুলবর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন