advertisement

এখনো এক টাকা জরিমানা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জমা দিতে যেতে হয় ব্যাংকে

এখনো এক টাকা জরিমানা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জমা দিতে যেতে হয় ব্যাংকে
ব্যাংকে জমা দেওয়ার জরিমানার নথি
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জরিমানা মাত্র এক টাকা। কিন্তু সেই টাকা জমা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যেতে হয় ব্যাংকে, দাঁড়াতে হয় লাইনে। লাইব্রেরির বই ফেরত দিতে আট-নয় দিন দেরির কারণে এমন পরিস্থিতিতে পড়েন শিক্ষার্থীরা।প্রযুক্তিনির্ভর সেবার যুগে এসে এক টাকা জরিমানা দিতে ব্যাংকে যাওয়ার এমন নিয়ম অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও এর অধীন বিজ্ঞান পাঠাগারে বছরের পর বছর ধরে এ নিয়ম চলে আসছে।

বিশ্ববিদ্যালয়ের অন্য অনেক সেবা অনলাইনে চালু হলেও গ্রন্থাগারের জরিমানা পরিশোধের পদ্ধতি বদলায়নি।বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ঘিরে।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাবিলা হক।বই ফেরত দিতে আট-নয় দিন দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স লাইব্রেরি (বিজ্ঞান পাঠাগার) থেকে নাবিলা হককে এক টাকা জরিমানা করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গরুর দুধ: উপকার কতটা, ঝুঁকিই-বা কোথায়? গরুর দুধ: উপকার কতটা, ঝুঁকিই-বা কোথায়? বিশ্বজুড়ে মানুষ কেন বাংকার বানাচ্ছে বিশ্বজুড়ে মানুষ কেন বাংকার বানাচ্ছে মৃত্যুর পরের প্রথম রাত: কবরে কী ঘটে মানুষের সঙ্গে মৃত্যুর পরের প্রথম রাত: কবরে কী ঘটে মানুষের সঙ্গে সাজেকে ক্ষতিগ্রস্তদের বিষয়ে কী পদক্ষেপ, জানতে চেয়েছে সংসদীয় কমিটি সাজেকে ক্ষতিগ্রস্তদের বিষয়ে কী পদক্ষেপ, জানতে চেয়েছে সংসদীয় কমিটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অসহায় মানুষের সহায়তায় ১ লাখ ১ হাজার ডলার অনুদান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অসহায় মানুষের সহায়তায় ১ লাখ ১ হাজার ডলার অনুদান
advertisement

গরুর দুধ: উপকার কতটা, ঝুঁকিই-বা কোথায়?

গরুর দুধ: উপকার কতটা, ঝুঁকিই-বা কোথায়?
দুধ ও দুগ্ধজাত খাবারের প্রভাব সব ক্ষেত্রে এক নয়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গরুর দুধ পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত। তবে এটি কি সবার জন্য সমান উপকারী? হাড়ের স্বাস্থ্য থেকে ক্যানসারের ঝুঁকি—দুধ পানের উপকারিতা ও সম্ভাব্য ক্ষতি নিয়ে নানা গবেষণা ও বিতর্ক রয়েছে।গরুর দুধ একসময় ‘আদর্শ খাবার’ বা ‘সম্পূর্ণ খাবার’ হিসেবে পরিচিত ছিল। কারণ, এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি১২, রিবোফ্লাভিন, ফসফরাস ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান।

শিশুদের বৃদ্ধি, হাড়ের স্বাস্থ্য এবং পুষ্টির ঘাটতি পূরণে দীর্ঘদিন ধরে দুধ পানের পরামর্শ দেওয়া হয়েছে। তবে দুধকে সবার জন্য সম্পূর্ণ আদর্শ বা সম্পূর্ণ ক্ষতিকর—কোনোটিই বলা যায় না। এটি নির্ভর করে ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা, জিনগত বৈশিষ্ট্য ও খাদ্যাভ্যাসের ওপর।কারও ল্যাকটোজ ইনটলারেন্স বা দুধের প্রোটিনে অ্যালার্জি থাকতে পারে। আবার কারও জন্য দুধ হতে পারে পুষ্টির ভালো উৎস।

গবেষণায় দুধ পানের সঙ্গে হাড় ভাঙার ঝুঁকির সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নতুন নাটক, সঙ্গে গান–কবিতা, ছুটির দিনে ঢাকায় কী দেখবেন

নতুন নাটক, সঙ্গে গান–কবিতা, ছুটির দিনে ঢাকায় কী দেখবেন
সুফিতানের সদস্যরা। ছবি : ব্যান্ডের ফেসবুক থেকে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আজ ও আগামীকাল ছুটির দুই দিন রাজধানীতে থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন। এর মধ্যে আজ মঞ্চে আসছে নবরসের নতুন নাটক ‘সোজন বাদিয়ার ঘাট’ ও ফরাসি পাপেটশিল্পী লরি ক্যানাকের পরিবেশনা ‘ইনভিজিবল স্টোরিজ’। ছুটির দুই দিনে আর কোথায় কী আয়োজন থাকছে, চলুন একনজরে দেখে নেওয়া যাক।সোজন বাদিয়ার ঘাট’–এর উদ্বোধনী মঞ্চায়নজসীম উদ্‌দীনের আখ্যানকাব্য সোজন বাদিয়ার ঘাট অবলম্বনে নতুন নাটক আনছে নবরস।

আজ সন্ধ্যা সাতটায় রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির কারিগরি মঞ্চায়ন হয় গত ২৫ অক্টোবর।নাটকের কলাকুশলীদের মধ্যে আছেন আফিয়া জামান, কাশিফ আলফি আহমেদ, সৈয়দা শামছি আরা সায়েকা, ইউসুফ রাসেল, নাজমুল হাসান, নাজমুল হক, শাখাওয়াত হোসেন, হামীম সুলতান, মোহাম্মদ ইমরান খান, গোলাম মোর্শেদ, রাজীব চন্দ্র দাস, এম শাহজাদা, ওমর ফারুক প্রমুখ।দুই দিনে ‘ইনভিজিবল স্টোরিজ’বাংলাদেশের লোককথা, ভূতের গল্প ও সুন্দরবনের প্রকৃতিকে কেন্দ্র করে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, কম্পানি গ্রেইন দ্য ভি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ প্রযোজনা ইনভিজিবল স্টোরিজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজ টিভিতে যা দেখবেন (৬ নভেম্বর ২০২৬)

আজ টিভিতে যা দেখবেন (৬ নভেম্বর ২০২৬)
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সিলেট টেস্টের দ্বিতীয় দিন আজ। শারজায় চলছে আফগানিস্তান–জিম্বাবুয়ে টেস্ট।

চলছে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ ক্রিকেটও।সিলেট টেস্ট: ২য় দিনবাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসকাল ৯–৩০ মি., টি স্পোর্টস ও ট্যাপম্যাডঅ–১৯ এশিয়া কাপ ক্রিকেটভারত–নেপালবেলা ১১টা, সনি স্পোর্টস ১পাকিস্তান–আরব আমিরাতবেলা ১১টা, সনি স্পোর্টস ৫শারজা টেস্ট: ২য় দিনজিম্বাবুয়ে–আফগানিস্তানদুপুর ১২টা, ট্যাপম্যাডইংলিশ প্রিমিয়ার লিগএভারটন–কভেন্ট্রিরাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১লা লিগাসেভিয়া–আলাভেসরাত ২টা, টি স্পোর্টস

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন