advertisement

 সুরের জগতে এআইয়ের ঢেউ

 সুরের জগতে এআইয়ের ঢেউ
ছবিটি এআই দিয়ে আঁকা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

২০২৬ সালের জুন। ফ্রান্সের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজার জানাল, প্রতিদিন যত নতুন গান আপলোড হচ্ছে, তার অর্ধেকের বেশি, প্রায় ৯০ হাজার, সম্পূর্ণ এআই-নির্মিত! সত্যিই কি যন্ত্র এখন গান বানায়? এককথায় উত্তর হচ্ছে, হ্যাঁ।রাত নয়টায় কলেজছাত্র শাকিল (ছদ্মনাম) একটা মিষ্টি গান শুনে মুগ্ধ হয়ে শিল্পীর নাম খুঁজতে লাগলেন। পরে জানলেন, এই নামের কোনো শিল্পী নেই। এ কাজ করে জেনারেটিভ এআই বা লেখা থেকে গান তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

শুধু একটা বর্ণনা দিলেই মিনিটের মধ্যে গান তৈরি হয়ে যায়, সুরও, কণ্ঠও যেকোনো জনরার। কয়েক বছর আগেও এটা ছিল কল্পনার বাইরে!ঝুঁকিটা কোথায়?ডিজারের দাবি, এআই-গানের ৮৫ শতাংশ স্ট্রিম প্রতারণামূলক। অর্থাৎ বট দিয়ে শোনার সংখ্যা বাড়িয়ে রয়্যালটির টাকা হাতানো হয়, আর আসল শিল্পীদের আয় ভাগ হয়ে যায়।

তাই প্রকৃত শিল্পীদের অধিকার সংরক্ষণে কিছু প্ল্যাটফর্ম এআই–গানে ট্যাগ বসাচ্ছে, সুপারিশ থেকে বাদ দিচ্ছে, কেউ কেউ নিষিদ্ধও করেছে।আপনি যা করতে পারেন—১. গানের ট্যাগ বা লেবেল খেয়াল করুন, আর অচেনা শিল্পীর গান শোনার আগে একটু খোঁজ নিন।২. প্রিয় শিল্পীকে সরাসরি সমর্থন করুন, যেমন তাঁদের অফিশিয়াল চ্যানেলে শুনে বা কনসার্টে গিয়ে।৩. কেউ এআইয়ের সাহায্য নিলে তা খোলাখুলি জানানোর পক্ষে কথা বলুন।● লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা রাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা পরিবার বলছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আঘাতের চিহ্ন পায়নি পুলিশ পরিবার বলছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আঘাতের চিহ্ন পায়নি পুলিশ উত্তরায় চীনা নাগরিকেরা কেন লাইভ করেন?  উত্তরায় চীনা নাগরিকেরা কেন লাইভ করেন?  এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন, বাধা দেওয়ায় যুবককে গুলি এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন, বাধা দেওয়ায় যুবককে গুলি উত্তরায় চীনা নাগরিকেরা কেন লাইভ করেন?  উত্তরায় চীনা নাগরিকেরা কেন লাইভ করেন? 
advertisement

বাংলাদেশকে আড়াইশোর নিচে থামাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রথম ইনিংসে ৩৫৬ রান তুলেও সন্তুষ্টির জায়গায় পুরোপুরি পৌঁছাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দলের লক্ষ্য ছিল চারশো ছাড়ানো। তবে বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতে ভুলছেন না...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ব্যাংক এশিয়ায় ম্যানেজার নিয়োগ, থাকছে না বয়সসীমা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ব্যাংক এশিয়া পিএলসি ‘কল সেন্টার ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা

রাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা
প্রতীকী
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানী ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা শেষ হওয়ার পর এখন রুট দুটির বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে।ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান বাসসকে বলেন, প্রস্তাবিত মনোরেল ব্যবস্থা রাজধানীর গণপরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণে ভূমিকা রাখবে।

এটি পরিবেশবান্ধব, টেকসই ও দক্ষ পরিবহনব্যবস্থা হিসেবে যাত্রীদের চলাচল সহজ করবে। বিশেষ করে যেসব এলাকায় যাত্রী চাহিদা বেশি থাকে তাদের চলাচল আরও সহজ করবে।মো. মশিউর রহমান বলেন, প্রস্তাবিত মনোরেল রুটগুলোর সঙ্গে বিদ্যমান ও পরিকল্পনায় থাকা মেট্রোরেল এবং অন্যান্য গণপরিবহন ব্যবস্থার সংযোগ স্থাপনের সুযোগ থাকবে।

বিশেষ করে মেট্রোরেলের যাত্রীদের গন্তব্যের শেষ অংশে যাতায়াত সহজ করতে এসব সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শকেরা প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা ইতিমধ্যেই শেষ করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন