তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বাড়াতে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা দ্রুত, সম্ভব হলে আগামীকাল বুধবার হবে বলে আশা প্রকাশ করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। মাহমুদ হাসান খান বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে চলমান বিক্ষোভে দ্রুত সময়ের মধ্যে মজুরি বোর্ডের সভা হওয়া দরকার। সম্ভব হলে কাল বুধবারও প্রথম সভা হতে পারে।
সেখান থেকে মজুরি পুনর্নির্ধারণের একটি সময়সীমা ঘোষিত হলে সাধারণ পোশাকশ্রমিকেরা আশ্বস্ত হবেন। রাজধানীর একটি হোটেলে আজ মঙ্গলবার রাতে কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
এ সময় বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার–উল–আলম চৌধুরী পারভেজ, রুবানা হক, হা–মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বিজিএমইএর বর্তমান পর্ষদের প্রথম সহসভাপতি সেলিম রহমান, রেজওয়ান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান সম্পাদকদের জানান, আজ সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তৈরি পোশাকশিল্পে চলমান বিক্ষোভ–ভাঙচুর–সংঘর্ষের বিষয়ে বিস্তারিত অবহিত করেছেন।
সূত্র: প্রথম আলো

বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হতে চায় বাংলাদেশ: রাশেদ আল মাহমুদ তিতুমীর
বিকাশেই দেওয়া যাবে গাড়ির মামলার জরিমানার টাকা, সঙ্গে সঙ্গে ছাড়ানো যাবে জব্দ নথি
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার স্যামসাং, হুন্দাই ও হানওয়া
মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল
মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন