advertisement

আবু খালেদ পাঠান পুরস্কার পেলেন আবিদ আনোয়ার ও মাসুম মাহমুদ

আবু খালেদ পাঠান পুরস্কার পেলেন আবিদ আনোয়ার ও মাসুম মাহমুদ
এ বছর ‘আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার’ পেয়েছেন কবি আবিদ আনোয়ার এবং শিশুসাহিত্যিক মাসুম মাহমুদ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এবার আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি আবিদ আনোয়ার ও শিশুসাহিত্যিক মাসুম মাহমুদ। গত শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।

কিশোরগঞ্জের ‘আবু খালেদ পাঠান ফাউন্ডেশন’-এর উদ্যোগে তৃতীয়বারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আবু খালেদ পাঠান ফাউন্ডেশনের সভাপতি নায়লা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ফরিদ কবির এবং সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পুরস্কার প্রদান কমিটির আহ্বায়ক ফয়সাল আহমেদ।অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরগঞ্জের কবি-সাহিত্যিকদের উৎসাহ দিতে এবং সমাজ বিনির্মাণে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হচ্ছে।উল্লেখ্য, এর আগে প্রথম ও দ্বিতীয় আয়োজনে চারজন লেখক ও শিল্পীকে এ পুরস্কার প্রদান করা হয়েছিল।নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর গাছের নিচে ফেলে যাওয়া বাবাকে শেষ পর্যন্ত ঘরে নিলেন বড় ছেলে গাছের নিচে ফেলে যাওয়া বাবাকে শেষ পর্যন্ত ঘরে নিলেন বড় ছেলে অন্য নারীকে নিয়ে মোটেলে গিয়েছিলেন ওন! স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন অন্য নারীকে নিয়ে মোটেলে গিয়েছিলেন ওন! স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন ন্যাশনাল পেমেন্ট সুইচের সঙ্গে ডিজিইপের সংযোগ বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল পেমেন্ট সুইচের সঙ্গে ডিজিইপের সংযোগ বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক একঝলক (৪ নভেম্বর ২০২৬) একঝলক (৪ নভেম্বর ২০২৬)
advertisement

গুলশানে ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা, রিমান্ডে যুব মহিলা লীগ নেত্রী

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চীন থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে পুলিশের হাতে আটক নীলফামারী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দায়িত্ব শেষ, দপ্তর ছাড়লেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের চিঠিতে দায়িত্ব শেষ হওয়ার ৮ দিন পর নিজের দপ্তর ছাড়লেন রাকসুর ১৭তম সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রমিকদের কারখানার কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

শ্রমিকদের কারখানার কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আন্দোলনরত পোশাকশ্রমিকদের কারখানার কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী বলেন, কারখানা বাঁচলে আয় বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মজুরি বৃদ্ধি পাবে। আপনারা কারখানায় ফিরে যান এবং কোনো প্রস্তাব থাকলে তা লিখিতভাবে মজুরি বোর্ডে দিন।মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রকে অস্থিতিশীল ও শিল্প ধ্বংস করার কোনো প্ররোচনায় কান দেওয়া যাবে না।

আন্দোলনে কোনো নিরীহ শ্রমিক গ্রেপ্তার হয়ে থাকলে তাদের মুক্ত করার নির্দেশনা দেওয়া হবে। তবে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।রাজধানীর সচিবালয়ে আজ বুধবার সন্ধ্যায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকার, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠক শেষে এক সংবাদ এ কথা বলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমসচিব আবদুর রহমান তরফদার, পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, শ্রমিকনেতা মন্টু ঘোষ, নাজমা আক্তার, তাসলিমা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রম আন্দোলনে গাজীপুরে নিহত শ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রাথমিকভাবে ১ লাখ টাকা...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন