জনসংখ্যার বয়সভিত্তিক কাঠামো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এত দিন বড় সুযোগ তৈরি করেছে। কর্মক্ষম মানুষের সংখ্যা বেড়েছে, কমেছে নির্ভরশীল জনগোষ্ঠীর অনুপাত। এতে উৎপাদন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু এ সুবিধা চিরস্থায়ী নয়। আগামী দুই দশকে কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে কমতে শুরু করবে। একই সময়ে বাড়বে বয়স্ক মানুষের সংখ্যা।
ফলে একদিকে কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়ানো, অন্যদিকে বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার চাপ তৈরি হবে।বিশ্বব্যাংকের নতুন এক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনসংখ্যাগত পরিবর্তন বিশ্লেষণ করে বাংলাদেশের জন্য এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।অর্থনীতিবিদ ও জনসংখ্যা তাত্ত্বিকেরা বলছেন, বাংলাদেশের সামনে জটিল সময়। সেই সময়কে কাজে না লাগাতে পারলে জনমিতির সুবিধা একটি বোঝা হয়ে যাবে।
এর আর্থসামাজিক প্রভাব মারাত্মক হতে পারে।বাংলাদেশসহ ৬ দেশের জনমিতির চিত্র‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেইলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদনটি তৈরি করেছেন বিশ্বব্যাংকের আটজন গবেষক ও বিশেষজ্ঞ।
সূত্র: প্রথম আলো

ফতুল্লায় শ্রমিক-পুলিশ পাল্টা–পাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ
সে ফিরে আসেনি
ডেমোক্র্যাটদের অভিনন্দন, ভেটো ক্ষমতার কথাও মনে করিয়ে দিলেন ট্রাম্প
সোনা কেনা কি লাভজনক বিনিয়োগ
বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় তেহরান সরাসরি ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদ...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন