হাউস অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি পরিষদ) কিংবা সিনেট—কংগ্রেসের যেকোনো কক্ষের নিয়ন্ত্রণ যদি ডেমোক্র্যাটরা নিজেদের হাতে নিতে পারেন, তবে তাঁরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের কাছ থেকে ওয়াশিংটনের ক্ষমতার একাংশ ছিনিয়ে নিতে সক্ষম হবেন। এমন সাফল্যের ফলে ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের ওপর নজরদারি ও তদন্তের জন্য গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা পাবেন ডেমোক্র্যাটরা।
সরকারি ব্যয়ের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণেও তাঁদের ভূমিকা বাড়বে। এমনকি, ট্রাম্পের নেওয়া কিছু সিদ্ধান্ত বাতিল করার উদ্যোগও নিতে পারবেন। ট্রাম্প যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণের বিরোধিতা করে আসছেন, সে বিষয়ে নতুন আইন প্রণয়নের উদ্যোগও নিতে পারেন তাঁরা। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেলে ডেমোক্র্যাটরা নিজেদের অগ্রাধিকারের বিষয় তুলে ধরতে কয়েকটি দলীয় অবস্থাননির্ভর বিল পাস করতে পারেন।
তবে বাস্তবে তাঁদের কাজ করার সুযোগ সীমিত থাকবে।
সূত্র: প্রথম আলো

রেড হট লুকে বেবিডল সানি লিওন
তোমাতে
সেন্ট মার্টিনে ৩২ বছর ধরে অচল সরকারি বিদ্যুৎকেন্দ্র, বেসরকারি সৌরবিদ্যুতের দামও বাড়ছ...
খাঁচা নেই, শিকল নেই, ভালোবাসার টানে ফেরে বক
ব্যাংক ‘লুট করে’ আটলান্টিকের ওপারে আবদুল হাই, বললেন ‘আমি বলির পাঁঠা’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন