যুক্তরাষ্ট্রে প্রতিবছর আগের তুলনায় অনেক বেশি বাদুড় মারা যাচ্ছে। ২০০৩ সালে পশ্চিম ভার্জিনিয়ার এক পাহাড়ে নতুন বায়ুবিদ্যুৎকেন্দ্রে কয়েক হাজার মৃত বাদুড় উদ্ধারের পর থেকে বিষয়টি বিজ্ঞানীদের নজরে আসে।
প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ১৯৮১ থেকে ২০২৪ সালের মধ্যে বায়ুবিদ্যুৎকেন্দ্রের বিশাল টারবাইনের কারণে আনুমানিক ১ কোটি ৮৭ লাখ বাদুড়ের মৃত্যু হয়েছে।বিজ্ঞানীদের তথ্যমতে, ২০ বছর আগে প্রতিবছর প্রায় ১ লাখ বাদুড় মারা যেত। তবে ২০২১ সালে বায়ুবিদ্যুৎকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর এই মৃত্যুর সংখ্যা বছরে ১৫ লাখে পৌঁছেছে।
গত চার দশকে বায়ুবিদ্যুৎকেন্দ্রের টারবাইনের আঘাতে মৃত্যু হওয়া বাদুড়ের সংখ্যা ২০০৬ সালে উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়া মারণ ছত্রাকজনিত রোগ হোয়াইট-নোজ সিনড্রোমের ক্ষতির প্রায় সমান।
সূত্র: প্রথম আলো

রেড হট লুকে বেবিডল সানি লিওন
তোমাতে
সেন্ট মার্টিনে ৩২ বছর ধরে অচল সরকারি বিদ্যুৎকেন্দ্র, বেসরকারি সৌরবিদ্যুতের দামও বাড়ছ...
খাঁচা নেই, শিকল নেই, ভালোবাসার টানে ফেরে বক
ব্যাংক ‘লুট করে’ আটলান্টিকের ওপারে আবদুল হাই, বললেন ‘আমি বলির পাঁঠা’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন