রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ছেলের পড়াশোনার জন্য বরিশালের উজিরপুর থেকে ঢাকায় এসেছিলেন মা। সীমিত আয়ে সাবলেট বাসায় থেকে ছেলেকে পড়িয়েছেন। মায়ের সেই ত্যাগের প্রতিদান মিলেছে এইচএসসিতে। নটর ডেম কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন মোহাম্মদ জুবায়ের ইসলাম হামিদ।https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/gram-chere-dhakay-mayer-snggram-ntr-dem-theke-cheler-jipie-5
সূত্র: প্রথম আলো
মেধা, মনন ও কৌশলগত দক্ষতা বিকাশের লক্ষ্যে দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে দিনাজপুর বন্ধুসভা। ৩০ অক্টোবর বিকেলে প্রথম আলো দিনাজপুর অফিসে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বেলা ২টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলে প্রতিযোগিতা। শুরুতে অংশগ্রহণকারী বন্ধুদের চারটি গ্রুপে বিভক্ত করে খেলা পরিচালনা করা হয়।
পর্যায়ক্রমে কয়েকটি রাউন্ডের মধ্য দিয়ে প্রতিযোগিরা নিজেদের মেধা, ধৈর্য ও কৌশলগত দক্ষতার পরিচয় দেন। প্রতিটি রাউন্ড শেষে বিজয়ীরা পরবর্তী পর্বে উত্তীর্ণ হন।বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কয়েকটি পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে মুখোমুখি হন বন্ধু আনিকা তাসনীম ও রাকিব সরকার। ফাইনালে রাকিব সরকারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আনিকা তাসনীম।
শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।সভাপতি শবনম মুস্তারিন বলেন, ‘দাবা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি মেধা, বুদ্ধিমত্তা, ধৈর্য ও কৌশলগত চিন্তাভাবনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সূত্র: প্রথম আলো
প্রশিক্ষিত সাঁতারু ছিলেন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি। তাই এই তরুণের পানিতে ডুবে মৃত্যু হতে পারে না বলে মনে করেন তাঁর বাবা এ কে এম এনায়েতুল করিম। তিনি আজ শনিবার প্রথম আলোকে বলেন, ‘সে (তাহসিফ) কারও ধাওয়ায় দৌড় দেবে, আর তাকে ধাওয়াই বা কে দেবে? প্রশ্নই আসে না। আর ধাওয়ায় দৌড় দেওয়ারও কথা না।’গত মঙ্গলবার বন্ধুর ডাকে বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ।
পরদিন ঢাকার উত্তরখানের তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। জায়গাটি রাজবাড়ী ঘাট হিসেবে পরিচিত।গতকাল শুক্রবার দিবাগত রাত একটার পর কে এম এনায়েতুল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন। তাহসিফকে হত্যা করে লাশ গুম করতে নদীতে ফেলা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।তাহসিফ নিখোঁজ হওয়ার আগে একটি সিসি ক্যামেরার ফুটেজে তাঁকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়।
পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ হিসেবে শনাক্ত করেছিলেন।গত বৃহস্পতিবার দীপকে প্রথমে হেফাজতে নেয় পিবিআই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন