advertisement

আবার কেন মিরপুরে এমন উইকেট

আবার কেন মিরপুরে এমন উইকেট
মিরপুরের উইকেটে টিকে থাকতে কষ্ট হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ম্যাচের আগের দিন মিরপুরের উইকেট দেখে একটু অবাকই হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। তখনো উইকেটে ঘাস আছে। তা দেখে গিয়ে একটা পরিকল্পনাও সাজিয়ে রেখেছিলেন। কিন্তু ম্যাচের দিন সকালে মাঠে এসে দেখেন ঘাস প্রায় নেই।নিজের পরিকল্পনাও তিনি বদলে ফেলেন সঙ্গে সঙ্গে। পেসার খেমার রোচকে বাইরে রেখে শেষমুহূর্তে একাদশে নেন বাঁহাতি স্পিনার জশুয়া বিশপকে। তিন স্পিনার দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছেন ১৬ উইকেট।

অথচ বাংলাদেশের তিন স্পিনার নাঈম হাসান–তাইজুল ইসলাম–মেহেদী হাসান মিরাজ মিলে নিতে পেরেছেন মাত্র ৮ উইকেট।এ বছর টেস্টে বাংলাদেশ যতটুকু সাফল্য, তার বেশির ভাগ পেসারদের হাত ধরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে। মিরপুরের উইকেট স্পিনারদের সাহায্য করেছে, বাংলাদেশের একাদশেও ছিল তিন স্পিনার। অথচ এই সুবিধাটা কি না প্রতিপক্ষই বেশি কাজে লাগিয়েছে!কী কারণে এমন পরিবর্তন?

ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেনের উত্তরটা এ রকম—‘প্রতিপক্ষের শক্তির জায়গাগুলো কী, আমাদের কোন জায়গায় ভালো করার সুযোগ আছে, প্রতিপক্ষের দুর্বলতা কোথায়—এসব বিষয় বিবেচনা করেই কন্ডিশন (উইকেট) তৈরি করা হয়েছে।’রোস্টন চেজ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেটএই সিরিজটা জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দৌড়ে ভালোভাবেই টিকে থাকত বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তিন ঘণ্টার দাবা যুদ্ধে শেষ হাসি আনিকার তিন ঘণ্টার দাবা যুদ্ধে শেষ হাসি আনিকার প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা ‘মিথ্যা বলব না, হতাশ লাগে’— আম্পায়ারস কল পক্ষে না আসা প্রসঙ্গে নাজমুল ‘মিথ্যা বলব না, হতাশ লাগে’— আম্পায়ারস কল পক্ষে না আসা প্রসঙ্গে নাজমুল চার দিনও লাগল না বাংলাদেশের হারতে চার দিনও লাগল না বাংলাদেশের হারতে
advertisement

শিক্ষকদের আন্তরিকতার অভাবে ফল বিপর্যয়: অভিভাবক ঐক্য ফোরাম

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শিক্ষকদের ‘একাগ্রতা’ ও শিক্ষার মানোন্নয়নে ‘আন্তরিকতার অভাবে’ এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে বলে দাবি করেছে অভিভাবক ঐক্য ফোরাম। পাশাপাশি শিক্ষার্থীদের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২০২৪ সালের লোকসভা নির্বাচন ‘অবৈধ’: রাহুল গান্ধী

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার তালিকা থেকে ১৩ কোটি ৩০ লাখ মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে নির্বাচনটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গ্রাম ছেড়ে ঢাকায় মায়ের সংগ্রাম, নটর ডেম থেকে ছেলের জিপিএ–৫

গ্রাম ছেড়ে ঢাকায় মায়ের সংগ্রাম, নটর ডেম থেকে ছেলের জিপিএ–৫
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ছেলের পড়াশোনার জন্য বরিশালের উজিরপুর থেকে ঢাকায় এসেছিলেন মা। সীমিত আয়ে সাবলেট বাসায় থেকে ছেলেকে পড়িয়েছেন। মায়ের সেই ত্যাগের প্রতিদান মিলেছে এইচএসসিতে। নটর ডেম কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন মোহাম্মদ জুবায়ের ইসলাম হামিদ।https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/gram-chere-dhakay-mayer-snggram-ntr-dem-theke-cheler-jipie-5

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন