advertisement

বাংলাদেশ–অস্ট্রেলিয়ার হার, আফ্রিকার জয়: টেস্ট চ্যাম্পিয়নশিপে হিসাব–নিকাশ কতটা বদলাল

বাংলাদেশ–অস্ট্রেলিয়ার হার, আফ্রিকার জয়: টেস্ট চ্যাম্পিয়নশিপে হিসাব–নিকাশ কতটা বদলাল
ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে কাল কেপটাউন টেস্টে ১৭৬ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তাতে ঘরের মাঠে হওয়া সিরিজটি ২-১ ব্যবধানেও জিতেছে তারা। অন্যদিকে মিরপুরে কাল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ দল।

অস্ট্রেলিয়া আর বাংলাদেশের হার অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জয়—আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকার ওপরের দিকে প্রভাব ফেলেছে।আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। তাদের এই সিরিজ জয়ে শীর্ষস্থান হারিয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেমে গেছে তিন নম্বরে।

তালিকার এক নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড।১. নিউজিল্যান্ড প্রথম স্থান- ম্যাচ: ৬- জয়: ৪- পয়েন্ট শতাংশ: ৭২.২২- বাকি সিরিজ: ভারত (২), শ্রীলঙ্কা (২), অস্ট্রেলিয়া (৪), পাকিস্তান (২)বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড সম্প্রতি কোনো টেস্ট খেলেনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এমন হারের দায় কি শুধুই নাজমুল–লিটনদের এমন হারের দায় কি শুধুই নাজমুল–লিটনদের সাফে খেলা হচ্ছে না রোনান সুলিভানের সাফে খেলা হচ্ছে না রোনান সুলিভানের যেখানে পাকিস্তানের বিপদ, সেখানেই ফখর যেখানে পাকিস্তানের বিপদ, সেখানেই ফখর ‘জম্বির মতো ডাইভ দিতাম, প্রতি রাতে কাঁদতাম’: আঙুল ভেঙেও যেভাবে আর্জেন্টিনার জন্য লড়েছিলেন মার্তিনেজ ‘জম্বির মতো ডাইভ দিতাম, প্রতি রাতে কাঁদতাম’: আঙুল ভেঙেও যেভাবে আর্জেন্টিনার জন্য লড়ে... ৩২৫ রান তাড়া, ৯ বছর পর ট্রফি, আর পাকিস্তানের যত রেকর্ড ৩২৫ রান তাড়া, ৯ বছর পর ট্রফি, আর পাকিস্তানের যত রেকর্ড
advertisement

ঢাকায় আট অঞ্চলে চলবে আট রঙের ই-রিকশা, চালকদের লাইসেন্স আপাতত নয়

ঢাকায় আট অঞ্চলে চলবে আট রঙের ই-রিকশা, চালকদের লাইসেন্স আপাতত নয়
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ রোববার দুপুরে সচিবালয়ে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে ঢাকাকে আটটি অঞ্চলে ভাগ করা হবে। প্রতিটি অঞ্চলের ই-রিকশার জন্য থাকবে আলাদা রং। এক অঞ্চলে নিবন্ধিত রিকশা অন্য অঞ্চলে চলতে পারবে না। তবে আপাতত ই-রিকশাচালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। প্রাথমিকভাবে চালকদের পরিচয়পত্র দেওয়া হবে।

নিবন্ধন কার্যক্রম এগিয়ে নেওয়ার পর পর্যায়ক্রমে তাঁদের লাইসেন্সের আওতায় আনা হবে।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।ই-রিকশা চলাচলের নতুন বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল সোমবার থেকে দেশের ১৩টি সিটি করপোরেশন নিবন্ধন কার্যক্রম শুরু করতে পারবে।

বর্তমানে যাঁরা এসব রিকশা চালাচ্ছেন, তাঁদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চারটি করে মোট আটটি অঞ্চল করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কানাডার কয়েকটি প্রদেশে সময় পরিবর্তনের নিয়ম বন্ধ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

কানাডার কয়েকটি প্রদেশে সময় পরিবর্তনের নিয়ম বন্ধ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কানাডার কয়েকটি প্রদেশে বছরে দুইবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া ও পিছিয়ে দেওয়ার প্রচলিত নিয়ম বন্ধ হতে যাচ্ছে ১ নভেম্বর ২০২৬ থেকে।

তবে স্থায়ীভাবে ডে-লাইট সেভিং টাইম (ডিএসটি) চালু রাখার এই সিদ্ধান্ত মানুষের স্বাস্থ্যের জন্য কতটা উপযোগী, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঘুম ও জৈবিক ঘড়ি নিয়ে গবেষণাকারী বিশেষজ্ঞরা।নতুন নিয়মের আওতায় যে প্রদেশ ও অঞ্চলগুলো আর সময় পরিবর্তন করবে না, সেগুলোর মধ্যে রয়েছে—ব্রিটিশ কলাম্বিয়া (অধিকাংশ এলাকা), আলবার্টা, ম্যানিটোবা, নর্থওয়েস্ট টেরিটরিজ।

এ ছাড়া ইউকন ২০২০ সাল থেকে এবং সাসকাচুয়ানের অধিকাংশ এলাকা দীর্ঘদিন ধরে সময় পরিবর্তনের নিয়ম অনুসরণ করে না।অন্যদিকে অন্টারিও, কুইবেক ও আটলান্টিক প্রদেশের অধিকাংশ এলাকায় আগের নিয়ম বহাল রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজনৈতিক অংশগ্রহণ ‘ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেল’ হয়ে উঠছে: ইফতেখারুজ্জামান

রাজনৈতিক অংশগ্রহণ ‘ক্ষমতাকেন্দ্রিক 
বিজনেস মডেল’ হয়ে উঠছে: ইফতেখারুজ্জামান
টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রভাবশালী রাজনৈতিক দলগুলোতে ক্ষমতার অপব্যবহার, কালোটাকা ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে অন্তর্দ্বন্দ্ব বিকশিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, এসব কারণে অনেক ক্ষেত্রে রাজনৈতিক অংশগ্রহণ বা দলীয় অবস্থান একটি ‘ক্ষমতা-কেন্দ্রিক বিজনেস মডেলে’ পরিণত হচ্ছে।আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান এ কথা বলেন।

‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, জুলাই আন্দোলনের প্রত্যাশা ছিল ক্ষমতার রাজনীতির চর্চার অবসান ঘটবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন