advertisement

১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা

১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নতুন বেতনকাঠামো অনুযায়ী আজ ১ নভেম্বর রোববার সকালে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা বেতন পেয়েছেন। তাঁদের অনেকেই মুঠোফোনে সেই বার্তা পেয়েছেন। তাঁরা অক্টোবর মাসের বেতনের পাশাপাশি আগের তিন মাসের (জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর) বাড়তি বেতনের বকেয়া টাকাও পেয়েছেন।১৪ লাখ সরকারি কর্মচারী, আট লাখ পেনশনভোগী ও ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষকের প্রায় সবাই বাড়তি বেতন পেলেও বেতন নির্ধারণ (পে ফিক্সেশন) করতে না পারায় কেউ কেউ বেতন পাননি।

তাঁদের সংখ্যা এক লাখের কাছাকাছি বলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, সকাল ১০টার পর থেকে তাঁদের মুঠোফোনে নতুন বেতনের হিসাবে টাকা পাওয়ার বার্তা এসেছে। যাঁদের পে ফিক্সেশন চূড়ান্ত হয়নি, তাঁরা আগামী ২–৩ দিনের পাবেন বলে আশা করছেন তাঁরা।সূত্রগুলো জানায়, নতুন বেতনকাঠামোতে কিছু জটিলতা রয়ে গেছে এখনো।

তা দূর করতে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ; আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ বেশ কিছু মন্ত্রণালয় ও বিভাগের অনেক কর্মচারী আবেদন করেছেন।কর্মচারীদের অভিযোগ, নতুন বেতনকাঠামোয় বেতন নির্ধারণ করতে গিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জ্যেষ্ঠতা ও গ্রেডের ক্রমে অসংগতি দেখা দিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অক্টোবরে রপ্তানি বেড়েছে ৪.৩৯ শতাংশ অক্টোবরে রপ্তানি বেড়েছে ৪.৩৯ শতাংশ জানুয়ারি থেকে পোশাকশ্রমিকেরা যেন মজুরি পান সেভাবে কাজ করব: বাবুল আখতার জানুয়ারি থেকে পোশাকশ্রমিকেরা যেন মজুরি পান সেভাবে কাজ করব: বাবুল আখতার তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা খরচের চাপে ৮১% কর্মীর অবসরকালীন আর্থিক পরিকল্পনা নেই খরচের চাপে ৮১% কর্মীর অবসরকালীন আর্থিক পরিকল্পনা নেই
advertisement

এইচএসসিতে ৩ বা তার বেশি বিষয়ে ফেল শিক্ষার্থীদের জন্য ‘দুঃসংবাদ’

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিন বা তার বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য মিলেছে দুঃসংবাদ। তারা পাস করার জন্য সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাকিস্তানে মেডিকেল-ডেন্টালে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পাকিস্তানের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। পাকিস্তান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টাইসনের ধর্ষণ মামলা নিয়ে নতুন বিতর্ক, প্রশ্নবিদ্ধ ডকুমেন্টারি

টাইসনের ধর্ষণ মামলা নিয়ে নতুন বিতর্ক, প্রশ্নবিদ্ধ ডকুমেন্টারি
‘টাইসন’–এর দৃশ্য। আইএমডিবি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বক্সিং রিংয়ে প্রতিপক্ষকে মুহূর্তেই ধরাশায়ী করতেন। একসময় তাঁকে বলা হতো ‘দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্লানেট’। মাত্র ২০ বছর বয়সে হয়েছিলেন হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু সেই মাইক টাইসনের জীবনেই রয়েছে কারাবাস, ধর্ষণ মামলায় দণ্ড, মাদকাসক্তি, দাম্পত্য কলহ, অর্থনৈতিক বিপর্যয় ও পারিবারিক ট্র্যাজেডি। জীবনের এই বিচিত্র অধ্যায়গুলো নিয়েই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে চার পর্বের প্রামাণ্যচিত্র ‘টাইসন’।

মুক্তির পর থেকেই দর্শকের আগ্রহের পাশাপাশি সমালোচকদের মধ্যেও তৈরি হয়েছে বিতর্ক। কেউ বলছেন, জীবনের নানা উত্থান-পতন নিয়ে টাইসনের এমন অকপট স্বীকারোক্তি আগে দেখা যায়নি। আবার কারও অভিযোগ, নিজের অপরাধ ও বিতর্কের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন এই সাবেক বক্সার। মাইক টাইসনকে নিয়ে মানুষের আগ্রহ নতুন নয়।

বক্সিংয়ের রিংয়ে তাঁর ভয়ংকর উপস্থিতি, প্রতিপক্ষকে নকআউট করার অবিশ্বাস্য ক্ষমতা, ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক—সব মিলিয়ে কয়েক দশক ধরেই তিনি আলোচনায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন