advertisement

দুই হাজার টাকা মুচলেকায় সেই কিশোরের জামিন যেসব কারণে

দুই হাজার টাকা মুচলেকায় সেই কিশোরের জামিন যেসব কারণে
ফুটপাতে বসে থাকা যুবক মেহেদী হাসানকে চাপা দেয় প্রাইভেট কারটি
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিক গাড়িচাপায় মারা যাওয়ার ঘটনায় আইনের সংস্পর্শে আসা সেই কিশোরকে দুই হাজার টাকার মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আজ বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি নিয়ে ওই কিশোরের জামিন মঞ্জুর করেন।

জামিন আদেশে বলা হয়েছে, আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু বেপরোয়া গাড়ি চালিয়ে মেহেদী হাসান মিমকে চাপা দিয়ে প্রাণহানির অভিযোগে তাকে আটক করা হয়। শিশু আইন, ২০১৩-এর ৩৪ ধারার বিধান অনুসারে বর্ণিত অভিযোগে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছর মেয়াদে আটকাদেশের বিধান আছে। আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু গত ২৪ সেপ্টেম্বর থেকে ১ মাস ৫ দিন যাবৎ আটক আছে।

শিশু উন্নয়ন কেন্দ্র (বালক), টঙ্গী, গাজীপুরের প্রতিবেদনমতে আইনের সঙ্গে সংঘাতে জড়িত ওই শিশুর বর্তমান জটিল শারীরিক অবস্থা বিবেচনায় বিশেষায়িত চিকিৎসা, নিবিড় পর্যবেক্ষণ ও সার্বক্ষণিক পরিচর্যা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ছুরিকাঘাতে আহত আবু ইউসুফ মারা গেছেন, রাজনৈতিক বিরোধের জেরে হত্যা দাবি পরিবারের ছুরিকাঘাতে আহত আবু ইউসুফ মারা গেছেন, রাজনৈতিক বিরোধের জেরে হত্যা দাবি পরিবারের নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ছাত্রদল নেতার নেতৃত্বে চলত ইয়াবার কারবার, ১২০০ পিসসহ গ্রেপ্তার ৫ ছাত্রদল নেতার নেতৃত্বে চলত ইয়াবার কারবার, ১২০০ পিসসহ গ্রেপ্তার ৫ রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম পাকিস্তান থেকে আনা ১৫০ টন তামাক ঘিরে সন্দেহ, ক্ষতিকর রাসায়নিক আছে কি না, পরীক্ষা পাকিস্তান থেকে আনা ১৫০ টন তামাক ঘিরে সন্দেহ, ক্ষতিকর রাসায়নিক আছে কি না, পরীক্ষা
advertisement

বিআরটিএ বনাম পিডিবি, ‘আপনারা আইন দেখিয়েছেন, আমরাও লাইন কেটেছি’

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায়, চট্টগ্রামের হাটহাজারী রোডের নতুনপাড়া কার্যালয়টি টানা চার ঘণ্টা পুরোপুরি অচল হয়ে পড়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

উপনির্বাচনে প্রমাণিত হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জনগণ বুঝে গেছে যে, জামায়াতের মধ্যে ধর্মীয় লেবাসে অসংখ্য গাজী নজরুল ইসলাম রয়েছে..

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হোগলাবুনিয়া থেকে তাসভির...

হোগলাবুনিয়া থেকে তাসভির...
চিরনজিৎ বিশ্বাস। ছবি: শিল্পীর সৌজন্যে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

স্কুলের মঞ্চে অভিনয়ের হাতেখড়ি। কলেজজীবন থেকে অদিতি নাট্য সংস্থার সঙ্গে যুক্ত আছেন। প্রথম সিনেমা ‘দেলুপি’তে অভিনয় করে উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চিরনজিৎ বিশ্বাসফোনের রিংটোনে ঘুম ভাঙল চিরনজিৎ বিশ্বাসের। ফোনের ওপাশে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম। ঘুমজড়ানো কণ্ঠে কথা বলতেই শুনলেন সুখবর। উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চিরনজিৎ।

অভিনীত প্রথম সিনেমা দেলুপি দিয়েই এই স্বীকৃতি পেলেন তিনি।সম্প্রতি প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে চিরনজিৎ বিশ্বাস বলেন, ‘এই অনুভূতি আসলে মুখের ভাষায় প্রকাশ করা কঠিন। তবে এই পুরস্কার শুধু আমার একার অর্জন নয়, এটা আমার পুরো দলের মেধা ও পরিশ্রমের ফল।’চিরনজিতের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেছেন পরিচালক তাওকীর।

গত বছরের ৭ নভেম্বর মুক্তি পায় ‘দেলুপি’।নাটকের সঙ্গে আবাল্যখুলনার বটিয়াঘাটা উপজেলার হোগলাবুনিয়া গ্রামে চিরনজিতের জন্ম ও বেড়ে ওঠা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন