advertisement

হোগলাবুনিয়া থেকে তাসভির...

হোগলাবুনিয়া থেকে তাসভির...
চিরনজিৎ বিশ্বাস। ছবি: শিল্পীর সৌজন্যে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

স্কুলের মঞ্চে অভিনয়ের হাতেখড়ি। কলেজজীবন থেকে অদিতি নাট্য সংস্থার সঙ্গে যুক্ত আছেন। প্রথম সিনেমা ‘দেলুপি’তে অভিনয় করে উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চিরনজিৎ বিশ্বাসফোনের রিংটোনে ঘুম ভাঙল চিরনজিৎ বিশ্বাসের। ফোনের ওপাশে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম। ঘুমজড়ানো কণ্ঠে কথা বলতেই শুনলেন সুখবর। উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চিরনজিৎ।

অভিনীত প্রথম সিনেমা দেলুপি দিয়েই এই স্বীকৃতি পেলেন তিনি।সম্প্রতি প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে চিরনজিৎ বিশ্বাস বলেন, ‘এই অনুভূতি আসলে মুখের ভাষায় প্রকাশ করা কঠিন। তবে এই পুরস্কার শুধু আমার একার অর্জন নয়, এটা আমার পুরো দলের মেধা ও পরিশ্রমের ফল।’চিরনজিতের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেছেন পরিচালক তাওকীর।

গত বছরের ৭ নভেম্বর মুক্তি পায় ‘দেলুপি’।নাটকের সঙ্গে আবাল্যখুলনার বটিয়াঘাটা উপজেলার হোগলাবুনিয়া গ্রামে চিরনজিতের জন্ম ও বেড়ে ওঠা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল চলচ্চিত্রকার জাফর পানাহির আবারও কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত চলচ্চিত্রকার জাফর পানাহির আবারও কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত ‘সহজ মানুষ’-এর আনুশেহ কেন বড় মঞ্চে নেই? ‘সহজ মানুষ’-এর আনুশেহ কেন বড় মঞ্চে নেই? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিকি মিনাজের সম্পর্কটা কী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিকি মিনাজের সম্পর্কটা কী যৌন আবেদননির্ভর উপস্থাপনা ঠেকাতে না পেরে জাহ্নবীর আফসোস যৌন আবেদননির্ভর উপস্থাপনা ঠেকাতে না পেরে জাহ্নবীর আফসোস
advertisement

গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল

গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল
ইতালির ক্যাপ্রিতে ছুটি কাটাতে গিয়ে প্রেমিকা সমীক্ষাকে বিয়ের প্রস্তাব দেন আয়ুষ্মান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বলিউড অভিনেত্রী অর্চনা পুরান সিং ও অভিনেতা পারমিত শেঠির ছোট ছেলে আয়ুষ্মান শেঠি বাগ্‌দান সেরেছেন দীর্ঘদিনের প্রেমিকা সমীক্ষা শেঠির সঙ্গে। ইতালির ক্যাপ্রিতে ছুটি কাটাতে গিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন আয়ুষ্মান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের রোমান্টিক মুহূর্তের ছবি প্রকাশ্যে আসার পর খবরটি আলোচনায় এসেছে।

ক্যাপ্রির নীল জলরাশি আর খাড়া পাহাড়ের মনোরম পটভূমিতে আয়ুষ্মানকে এক হাঁটু গেড়ে বসে আংটির বাক্স হাতে সমীক্ষাকে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায়। সমীক্ষার মুখে তখন হাসি। বাগ্‌দানের পর দুজনের আনন্দঘন মুহূর্তগুলোও ছবিতে ধরা পড়েছে। ইতালির বিখ্যাত ব্লু গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল। গুহার উজ্জ্বল নীল পানির মধ্যে কাঠের নৌকায় বসে হাসিমুখে ছবি তুলেছেন তাঁরা। আরেকটি ছবিতে নৌকার সামনের দিকে বসে দুজনকে চুম্বন করতে দেখা যায়।

অন্য একটি ছবিতে সমীক্ষা নিজের হাতে পরা হীরার আংটি দেখিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় তাহসিফ, সিসিটিভিতে যা দেখা গেল

বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় তাহসিফ, সিসিটিভিতে যা দেখা গেল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার পর বন্ধুস্থানীয় এক ছোট ভাইয়ের সঙ্গে রেস্তোরাঁয় গিয়েছিলেন। সিসিটিভেতে সেই দৃশ্য দেখা গেছে। বিস্তারিত ভিডিওতে..

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সতর্ক করার পরও দলীয় কর্মসূচিতে পুনরায় অনুপস্থিত থেকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন ঝাড়ু...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন