advertisement

সেই জাপানের কাছে এবার এক গোলে হার

সেই জাপানের কাছে এবার এক গোলে হার
প্রথম ম্যাচে ভারতের কাছে ১৩–০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ১–০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ হকি দল। আগের দুই দেখায় বড় ব্যবধানে হারলেও এবার জাপানের সঙ্গে লড়াই করেছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেননি রাসেল মাহমুদ জিমি–আমিরুল ইসলামরা।গত ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি–নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে জাপানের কাছে ৬–১ গোলে হেরেছিল বাংলাদেশ।

এর আগে গত বছর হকি এশিয়া কাপেও ছিল একই ব্যবধান।ভারতের জলন্ধরের সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে আজ শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলেছে বাংলাদেশ। অন্যদিকে আক্রমণে একের পর এক চাপ তৈরি করেছে জাপান। ম্যাচে পাঁচটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় তারা। তবে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি বেশির ভাগ সময়। শেষ পর্যন্ত ৪০ মিনিটে ফুজিশিমা রেইকির গোলে এগিয়ে যায় জাপান।

সেটিই হয়ে থাকে ম্যাচের একমাত্র গোল।সাগর–আলিফদের হাত ধরে এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনাএর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৩–০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ছাত্রদল নেতার নেতৃত্বে চলত ইয়াবার কারবার, ১২০০ পিসসহ গ্রেপ্তার ৫ ছাত্রদল নেতার নেতৃত্বে চলত ইয়াবার কারবার, ১২০০ পিসসহ গ্রেপ্তার ৫ রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম পাকিস্তান থেকে আনা ১৫০ টন তামাক ঘিরে সন্দেহ, ক্ষতিকর রাসায়নিক আছে কি না, পরীক্ষা পাকিস্তান থেকে আনা ১৫০ টন তামাক ঘিরে সন্দেহ, ক্ষতিকর রাসায়নিক আছে কি না, পরীক্ষা এটা সুইসাইড নয়, তদন্ত করলে অপরাধীদের খুঁজে পাওয়া যাবে: তাহসিফের বাবা এটা সুইসাইড নয়, তদন্ত করলে অপরাধীদের খুঁজে পাওয়া যাবে: তাহসিফের বাবা দুই হাজার টাকা মুচলেকায় সেই কিশোরের জামিন যেসব কারণে দুই হাজার টাকা মুচলেকায় সেই কিশোরের জামিন যেসব কারণে
advertisement

ছাত্রদল নেতার নেতৃত্বে চলত ইয়াবার কারবার, ১২০০ পিসসহ গ্রেপ্তার ৫

ছাত্রদল নেতার নেতৃত্বে চলত ইয়াবার কারবার, ১২০০ পিসসহ গ্রেপ্তার ৫
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ শহরে ইয়াবা কেনাবেচার প্রস্তুতির সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে নগরের সেওড়া মুন্সিবাড়ি এলাকার একটি দোতলা বাড়ির নিচতলার কক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ছয় লাখ টাকা।

ছাত্রদল নেতা মনিরুল ইসলাম (৩০) জেলা সদরের চর ঘাগড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

গ্রেপ্তার অন্য চারজন হলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার শাকির হোসেন (২৫), ময়মনসিংহ শহরের মধ্য বাড়েরা এলাকার জাকিরুল ইসলাম (৩২), জেলা সদরের ঘাগড়া ইউনিয়নের সজীব মিয়া (২০) ও ময়মনসিংহ শহরের সারদা ঘোষ রোড এলাকার উৎসব সিং সাগর (২৮)।এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রিপন উদ্দিন বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১৫০ কিলোমিটার গতির পেসাররা হঠাৎ ধীর হয়ে যান কেন, রহস্য ফাঁস করলেন ওয়াকার ইউনিস

১৫০ কিলোমিটার গতির পেসাররা হঠাৎ ধীর হয়ে যান কেন, রহস্য ফাঁস করলেন ওয়াকার ইউনিস
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনিস
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

একসময় ১৫০ কিলোমিটার গতিতে বল করে ব্যাটসম্যানদের কাঁপিয়ে দেওয়া পেসারদের অনেককেই কয়েক বছরের মধ্যে দেখা যায় গতি কমিয়ে ফেলতে। শুরুতে যে বোলার গতির ঝড়ে ব্যাটসম্যানকে কোণঠাসা করতেন, পরে তাঁকেই নির্ভর করতে হয় স্লোয়ার, ইয়র্কার কিংবা অন্য কৌশলের ওপর।

আধুনিক ক্রিকেটে পেসারদের গতির এই পতনের পেছনে কী কারণ?পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের মতে, এর পেছনে বড় ভূমিকা রাখছে ক্রিকেটের পরিবর্তিত ধরন, অতিরিক্ত ম্যাচের চাপ এবং বোলারদের মানসিকতা।শুভঙ্কর মিশ্রের পডকাস্টে পেসারদের গতি কমে যাওয়ার বিষয়ে ওয়াকার বলেন, তাঁর সময়ের ক্রিকেটের সঙ্গে এখনকার ক্রিকেটের মৌলিক পার্থক্য রয়েছে। তখন টেস্ট ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো, এরপর ওয়ানডে।

ফলে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পেতেন বোলাররা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী: আখতার হোসেন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিভিন্ন জায়গায় চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন