শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (এসবিএ) নভেম্বর ২০২৬ থেকে নভেম্বর ২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের বিজিবি সীমান্ত স্পন্দন ক্যানটিনে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের মতামত ও আলোচনা শেষে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সংগঠনের জ্যেষ্ঠ ও পুরোনো সদস্যদের পাশাপাশি বর্তমানে নিবন্ধিত ব্যান্ডগুলোর সদস্যরা অংশ নেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি এবং ভবিষ্যৎ আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।নতুন কমিটিতে সভাপতি হিসেবে প্রিতম দেব এবং সাধারণ সম্পাদক হিসেবে সুজন দেবের নাম ঘোষণা করা হয়েছে। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উত্তম দেব ও দেবজ্যোতি দত্ত শাওন। সহসাধারণ সম্পাদক হয়েছেন সৌমিক শেখর রায় সাম্য।
সাংগঠনিক সম্পাদক হেলন আমসে, কোষাধ্যক্ষ অনন্ত চক্রবর্তী, প্রচার সম্পাদক আবেলসন পথাম এবং সহপ্রচার সম্পাদক রবিনসন মনোর।কমিটির কয়েকটি পদ আপাতত শূন্য রাখা হয়েছে।
সূত্র: প্রথম আলো

যুবককে ইজিবাইকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
নির্যাতনের কথা জানিয়ে বাবাকে ভিডিও কল, কিছুক্ষণ পরই মৃত্যু
সেই জাপানের কাছে এবার এক গোলে হার
দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হু...
আয়ের চেয়ে ব্যয় বেশি, ঋণগ্রস্ত ৪৭% পরিবার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন