বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) নিয়ে ঢাকায় প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। তিন দিনের বৈঠকে পণ্য ও সেবাবাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে অগ্রগতি হয়েছে। আগামী জানুয়ারিতে দ্বিতীয় দফার আলোচনায় বসার প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ।ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৭ অক্টোবর শুরু হওয়া আলোচনা আজ বৃহস্পতিবার শেষ হয়।
এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিরা চুক্তির বিভিন্ন অধ্যায়ের খসড়া ও কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে তা জানায়।এফটিএ নিয়ে পরের বৈঠক মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সাধারণত দুই দেশের মধ্যে এফটিএর আলোচনা একবার এক দেশে হলে পরেরবার অন্য দেশে হয়।আলোচনায় ১৩টি কর্মদল এফটিএর বিভিন্ন অধ্যায়ের খসড়া পর্যালোচনা করে।
আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল পণ্য ও সেবাবাণিজ্য, পণ্যের উৎপত্তি নির্ধারণের নিয়ম, শুল্কপ্রক্রিয়া সহজীকরণ, ডিজিটাল বাণিজ্য, খাদ্যনিরাপত্তা ও উদ্ভিদ স্বাস্থ্যসংক্রান্ত বিধান, বাণিজ্যে কারিগরি বাধা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের স্বার্থসংশ্লিষ্ট বিষয়।সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান আলোচক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন বলেন, প্রস্তাবিত এফটিএ বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান সম্পর্ককে নতুন অর্থনৈতিক উচ্চতায় নিয়ে যাওয়ার সু...
সূত্র: প্রথম আলো

সবজির দামে কিছুটা স্বস্তি, কমেছে খাদ্য মূল্যস্ফীতি
পেট্রাপোলে পণ্যবাহী ট্রাকের জট, বেনাপোলে প্রবেশে বিলম্বের অভিযোগ
চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন
চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন
পর্যটন মেলায় বিমান টিকিটে ১৫ শতাংশ ছাড়, ক্রুজ ভ্রমণ ও হোটেলে আছে নানা অফার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন