advertisement

চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন

চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের নিয়ম ঠিক করেছে অর্থ মন্ত্রণালয়। জাতীয় বেতনকাঠামো, ২০২৬ অনুসারে এ নিয়ম ঠিক করা হয়েছে।নিয়মিত চাকরিজীবীদের মতো চুক্তিভিত্তিক চাকরিজীবীদের জন্য গত ১ জুলাই থেকে নতুন কাঠামোর বেতন কার্যকর হবে। তবে চুক্তির মেয়াদে বার্ষিক বেতন বৃদ্ধি, আনুতোষিক ও পেনশন বৃদ্ধির সুবিধা মিলবে না।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এ প্রজ্ঞাপন সরকারি ও স্বশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন অসামরিক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতন-ভাতা নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই ২০২৬-এর আগে জাতীয় বেতনকাঠামো–২০১৫ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব চাকরিজীবীর চুক্তির মেয়াদ ১ জুলাইয়ের পরও বহাল রয়েছে, তাঁদের নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।

এ জন্য চুক্তি সংশোধন করতে হবে।এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুযায়ী নতুন বেতন ১ জুলাই থেকে কার্যকর হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ দেশে দুই দফা বৃদ্ধির পর সোনার দাম কমল, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা দেশে দুই দফা বৃদ্ধির পর সোনার দাম কমল, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল সবজির দামে কিছুটা স্বস্তি, কমেছে খাদ্য মূল্যস্ফীতি সবজির দামে কিছুটা স্বস্তি, কমেছে খাদ্য মূল্যস্ফীতি
advertisement

জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন

জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন
জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের (এনসিসিবি) ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা। শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউতে ক্যাথলিক বিশপস কনফারেন্স অব বাংলাদেশ (সিবিসিবি) মিলনায়তনে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের (এনসিসিবি) ৭৫ বছর পূর্তি উদ্‌যাপিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউতে ক্যাথলিক বিশপস কনফারেন্স অব বাংলাদেশ (সিবিসিবি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে দেশি-বিদেশি অতিথি, বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ এবং খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, বাংলাদেশ সব ধর্ম ও বর্ণের মানুষের দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি রাষ্ট্র গড়তে চায়, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ সমান অধিকার ও নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবেন।

তিনি বলেন, ‘ধর্ম যার যার, ধর্মীয় উৎসব যার যার, রাষ্ট্র আমাদের সবার।’ সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেন, সরকার সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের সমস্যা জানার চেষ্টা করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা
নিখোঁজ হওয়ার আগে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরিকে তাঁর বাসার নিচে দীপ নামে ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’–এর সঙ্গে দেখা যায়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গত বৃহস্পতিবার রাতে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এটি তাহসিফের মোটরসাইকেল বলে ধারণা পুলিশের।ঢাকার তুরাগ নদ থেকে লাশ উদ্ধারের দুই দিন পরও পুলিশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুরহস্য উদ্‌ঘাটন করতে পারেনি। গত মঙ্গলবার সন্ধ্যায় তাহসিফ রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন। এরপর রাত ১টা ৩৫ মিনিটে মাকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে জানিয়েছিলেন, বাসায় ফিরছেন; কিন্তু আর ফেরেননি।

পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ।অজ্ঞাতনামা হিসেবে মরদেহ উদ্ধার হলেও পরে সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে তাঁর পরিচয় জানতে পারে পুলিশ।গতকাল শুক্রবার রাত নয়টা পর্যন্ত এ ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় কোনো মামলা হয়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ
লন্ডনে বাকিংহাম প্যালেসের কাছে একটি পুলিশের গাড়ি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে দেশটির পুলিশ। তাঁদের অবস্থান শনাক্ত করতে সাধারণ মানুষের সহায়তা চাওয়া হয়েছে।

পাশাপাশি ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়ক তথ্যের জন্য ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে দাতব্য সংস্থা ক্রাইম স্টপার্স।বৃহস্পতিবার লন্ডন পুলিশের সংবাদ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দুই বাংলাদেশি হলেন ৩১ বছর বয়সী শওকত আহমেদ ও ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গীরদার। লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। পুলিশের ধারণা, শওকত আহমেদ এখনো যুক্তরাজ্যে অবস্থান করছেন।

অন্যদিকে জাহিদুল হাসান বাংলাদেশে চলে গিয়ে থাকতে পারেন।পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ১ আগস্ট রাতে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন