২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ে অপ্রয়োজনে নৌকার ছবি রাখার ঘটনায় জড়িত অধ্যাপক ড. মো. ইকবাল হায়দারকে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ে অপ্রয়োজনে নৌকার ছবি রাখার ঘটনায় জড়িত অধ্যাপক ড. মো. ইকবাল হায়দারকে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
জাতীয় বেতন স্কেল–২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মচারীদের বেতন–ভাতা দেওয়া হবে।
এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।গতকাল বুধবার (২৮ অক্টোবর ২০২৬) অর্থ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন বেতন স্কেল কার্যকরের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মচারীদের বেতন নির্ধারণ, প্রযোজ্য ভাতা ও পেনশন–সংক্রান্ত বিভিন্ন শর্ত তুলে ধরা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিদের বেতন–ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।১ জুলাইয়ের আগে জাতীয় বেতন স্কেল, ২০১৫–এর আওতাভুক্ত বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মচারীদের মধ্যে যাঁদের চুক্তির মেয়াদ ১ জুলাই–পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত আছে, সরকারের সঙ্গে চুক্তি সংশোধন সাপেক্ষে তাঁদের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের নিয়ম অনুসরণপূর্বক ১ জুলাই থেকে তাঁদের বেতন অনুরূপ গ্রেড ও ধাপে নির্ধারিত হবে।
তাঁরা ১ জুলাই থেকে চাকরি (বেতন ও ভাতা) আদেশ, ২০২৬ অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য ভাতা প্রাপ্য হবেন।প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের...
সূত্র: প্রথম আলো
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর কাছে চিঠি দিয়ে সম্প্রতি প্রস্তাবিত ও প্রণীত তিনটি আইন নিয়ে উদ্বেগ জানিয়েছে। আইন তিনটি হলো সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬। ২৬ অক্টোবর পাঠানো চিঠিতে আইনগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।
গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় মন্ত্রীর সঙ্গে সংস্থাটির মহাসচিবের বৈঠকের ধারাবাহিকতায় এ চিঠি দেওয়া হয়েছে।প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন নিয়ে গুরুতর উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থার মতে, আগের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ও সাইবার নিরাপত্তা আইন ২০২৩ মতপ্রকাশের স্বাধীনতাসহ মানবাধিকার খর্ব করতে ব্যবহৃত হয়েছে।
নতুন সংশোধনী সে সমস্যার সমাধান না করে বরং মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতে মানহানি, অপমান, হয়রানি, ভুল তথ্য ও গুজব ছড়ানোর মতো বিষয় ঘিরে অপরাধের পরিধি বৃদ্ধি করার প্রস্তাব রয়েছে।
সূত্র: প্রথম আলো
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনা ঘটেছে। কারা এই হামলা করেছে? স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় কী বলছে? বিস্তারিত ভিডিওতে...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন