advertisement

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত
৩৫ বলে সেঞ্চুরি করেছেন অভিষেক
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মনে হচ্ছে ১৭০ এর বেশি রান হলে তাড়া করা কঠিন হবে, ভারত–নিউজিল্যান্ডের তৃতীয় টি–টুয়েন্টি শুরুর পর কয়েক ওভার দেখে এক্সে লিখেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। সে হিসাবে ওয়েলিংটনে নিউজিল্যান্ড ভালোই রান তুলেছিল।দলটি টসে হেরে ব্যাটিং করতে নেমে তুলেছিল ১৯৮ রান। তবে সেই রান ১৩.২ ওভারে ৪ উইকেট হারিয়েই পেরিয়ে গেছে ভারত।

নিউজিল্যান্ডকে তাদেরই দেশের মাটিতে নতুন ধারার টি–টুয়েন্টি শিখিয়ে পাঁচ ম্যাচের সিরিজটা দুই ম্যাচ হাতে রেখেই জিতে গেল ভারত।রান তাড়ায় ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী যেভাবে ব্যাটিং করেছে তাতে বোলারদের জন্য শুধুই মায়াই হতে পারে। দুজনে মিলে ওপেনিং জুটিতে রান তুলেছেন ১৩৩, আর সেটা মাত্র ৪৪ বলে।দলের প্রথম ৫০ এসেছে মাত্র ২.২ ওভারে, যা আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে সবচেয়ে কম বলে ৫০ রান তোলার যৌথ রেকর্ড।

দলটি ১০০ রান তুলেছে মাত্র ৫ ওভারে, যা এই সংস্করণে দ্রুততম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

স্টার্কের ৬ বলে ৪ উইকেট, কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার স্টার্কের ৬ বলে ৪ উইকেট, কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার কেইন কীভাবে ব্যালন ডি’অর জিতলেন, ইয়ামাল-এমবাপ্পে কেন পারলেন না কেইন কীভাবে ব্যালন ডি’অর জিতলেন, ইয়ামাল-এমবাপ্পে কেন পারলেন না অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি, পরানের ১২ ছক্কা, ঢাকার জয় অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি, পরানের ১২ ছক্কা, ঢাকার জয় পাকিস্তানের হারে ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ ইংল্যান্ড, ফাইনালে পাকিস্তান–শ্রীলঙ্কা পাকিস্তানের হারে ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ ইংল্যান্ড, ফাইনালে পাকিস্তান–শ্রীলঙ্কা সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে
advertisement

নালিতাবাড়ীর সব তথ্য মিলবে এক ঠিকানায়, চালু হলো ওয়েবসাইট-অ্যাপ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শেরপুরের সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দর্শনীয় স্থানসহ বিভিন্ন তথ্য সহজে মানুষের কাছে পৌঁছে দিতে চালু হলো...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট
ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সমর্থকদের উচ্ছ্বাস। মঙ্গলবার তেল আবিবে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট। দেশটির প্রধান তিনটি টেলিভিশন চ্যানেলের বুথফেরত জরিপে (এক্সিট পোল) দেখা গেছে, নেতানিয়াহুর জোট স্পষ্ট পরাজয়ের মুখে পড়েছে এবং তারা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের চেয়ে পিছিয়ে রয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই এসব জরিপের ফলাফল প্রকাশ করা হয়।বুথফেরত জরিপ অনুযায়ী, যদিও দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন পেয়ে একক বৃহত্তম দল হতে চলেছে, কিন্তু তাদের জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন থেকে দূরে রয়েছে।

ফলে নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখা কঠিন হতে চলেছে।ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ এবং বেসরকারি সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল ১২’ ও ‘চ্যানেল ১৩’-এর বুথফেরত জরিপ অনুযায়ী, দেশটির ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও কট্টর ধর্মীয় দলগুলোর জোট পেতে পারে ৫০টি আসন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফরিদপুরে অভিযানের খবরে পালালেন ফার্মেসির মালিকরা, ৪ দোকানে জরিমানা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন