সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বরাবরই তাঁর ফ্যাশন-সচেতনতার কারণে নজর কাড়েন। এবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফটোশুটে তাঁকে দেখা গেল হিপহপ স্ট্রিট স্টাইল লুকে। রইল লুকের বিস্তারিত।কালো ও লাল রঙের সমন্বয়ে তৈরি স্পোর্টি জার্সিই মেহজাবীনের এই লুকের মূল আকর্ষণ। স্পোর্টসওয়্যারের এই ধরন হিপহপ স্ট্রিট স্টাইলের সঙ্গে বেশ মানানসই।এই ক্রপ জার্সির সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন হালকা নীল রঙের ঢিলেঢালা ডেনিম জর্টস প্যান্ট।
প্যান্টে রিবড ডিজাইন আছে , যা পুরো সাজে এনেছে ক্যাজুয়াল ও কিছুটা রাফ ভাব। জার্সির স্পোর্টি আবহ আর ডেনিমের এই বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি হয়েছে সুন্দর একটি লুক।পোশাকের সঙ্গে অনুষঙ্গেও আধুনিকতার ছাপ। কাঁধে রুপালি রঙের একটি ব্যাগ নিয়েছেন। কানে পার্ল দুল, হাতে গাঢ় লাল নেলপালিশ—সব মিলিয়ে সাজে বাড়তি অনুষঙ্গের আধিক্য নেই। মেকআপে স্বাভাবিক সৌন্দর্যকে প্রাধান্য দিয়েছেন মেহজাবীন ।
পরিপাটি ভ্রু, চোখে হালকা শেড ও আইলাইনের ছোঁয়া, গালে ব্লাশ এবং ঠোঁটে গোলাপি আভার লিপকালার তাঁর মুখে এনেছে সতেজতা।
সূত্র: প্রথম আলো

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য সরকারের: বিদ্যুৎমন্ত...
মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’
বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জা...
নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন