বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত হলেও শিক্ষার মান এখনো বড় চ্যালেঞ্জ। ১০ বছর বয়সী শিশুদের প্রায় ৫০ শতাংশ একটি সহজ ও বয়সোপযোগী লেখা পড়ে তা বুঝতে পারে না। মালয়েশিয়ায় এ হার ৪২ শতাংশ ও ব্রাজিলে ৪৭ শতাংশ। এমন কথা বলেছে বিশ্বব্যাংক। এসব অবস্থার উত্তরণে দেশের প্রাথমিক ও প্রাক্–প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক।
বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এই অর্থের পরিমাণ ৩ হাজার ৬৬০ কোটি টাকা। প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২ কোটি ৬০ লাখ শিশুর শিখনফল উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্বব্যাংক।বিশ্বব্যাংকের পর্ষদ সভায় গতকাল শুক্রবার এ ঋণ অনুমোদন দেওয়া হয়।
‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড একসিলারেশন ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম’ নামের এ কর্মসূচির মাধ্যমে শিশুদের শ্রেণি অনুযায়ী পড়া, লেখা ও গণিতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা হবে।
সূত্র: প্রথম আলো

মার্কিন শুল্ক চুক্তি নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে: সৈয়দ নাসিম মঞ্জুর
১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণের বকেয়া ৩ গুণ বেড়েছে, ঋণের পরিমাণ কত
এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকন্ঠা
জাপানি রিকন্ডিশন্ড গাড়ির
প্রদর্শনী চলছে ঢাকায়
যুক্তরাষ্ট্রের বাজারেও এ দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন