রাজধানী ঢাকার বাতাস দিনে দিনে যেন বিষে পরিণত হচ্ছে। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাম্প্রতিক যৌথ গবেষণায় উন্মোচিত বায়ুদূষণের চিত্র কেবল হতাশাজনক নয়; বরং জনস্বাস্থ্যের জরুরি অবস্থার ইঙ্গিত দেয়।
উত্তরার খালপাড় এলাকায় অতি ক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫-এর উপস্থিতি প্রতি ঘনমিটারে ১৪৪ মাইক্রোগ্রামে গিয়ে ঠেকেছে, যা বাংলাদেশের জাতীয় মানমাত্রার চার গুণের বেশি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সতর্কসীমার চেয়ে প্রায় ২৯ গুণ বেশি। অথচ মাত্র ১০ কিলোমিটার দূরের নিকুঞ্জ এলাকায় এই মাত্রা ৩৫ মাইক্রোগ্রামের নিচে।
মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানে বায়ুর মানের এই আকাশ-পাতাল ফারাক প্রমাণ করে যে রাজধানী ঢাকার নির্দিষ্ট কিছু এলাকা আজ মানব বসবাসের ন্যূনতম যোগ্যতাই হারিয়ে ফেলেছে।গবেষণায় বেরিয়ে আসা উদ্বেগজনক বিষয়টি হলো রাজধানীর গণপরিবহন খাতের অভ্যন্তরীণ পরিবেশ।
সূত্র: প্রথম আলো

ঋণ করে গড়লেন নারী ফুটবল একাডেমি, জাতীয় পর্যায়ে খেলছেন অনেকে
উত্তরের সমতলে চা–শিল্পে ফিরেছে সুদিন
উত্তরের সমতলে চা–শিল্পে ফিরেছে সুদিন
কপাল ও ক্যাওলার কলঙ্ক
হাত পাতবেন না বকুল আলী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন