advertisement

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ
নারীরা হাঁড়ি-পাতিল ও এলপিজি গ্যাসের ফেস্টুন নিয়ে মিছিল ও সমাবেশে অংশ নেন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দফায় দফায় জ্বালানি গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখা। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এতে দলটির কয়েক হাজার নেতা–কর্মী অংশ নেন। নারীরা হাঁড়ি-পাতিল ও এলপিজি গ্যাসের ফেস্টুন নিয়ে মিছিল ও সমাবেশে অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, মানুষের আয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সামঞ্জস্য নেই। দফায় দফায় জ্বালানি তেল, বিদ্যুতের দাম বাড়ছে। কিন্তু মানুষের আয় সে অনুপাতে বাড়ছে না।সরকারকে বাজার সিন্ডিকেট ভাঙার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, জনগণের কাছে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে।

জনগণকে অস্তিত্বসংকট ও অনিরাপত্তার মধ্যে রেখে উন্নয়নের ফানুস ওড়ানো যাবে না।চলমান শ্রমিক আন্দোলনে কারা ভাঙচুর ও নাশকতা করার চেষ্টা করছে, সরকারকে তা খুঁজে বের করার আহ্বান জানান জামায়াতের এই নেতা।গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার বিভাজনের সূচনা করেছে উল্লেখ করে ঢাকা উত্তর জামায়াতের এই আমির বলেন, গণ–অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারের উচিত ছিল সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গাজী নজরুলের পর আমির হামজার ঘটনায় জামায়াত ‘গুম’ হয়ে গেছে গাজী নজরুলের পর আমির হামজার ঘটনায় জামায়াত ‘গুম’ হয়ে গেছে ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, নয়াপল্টনে চলছে মঞ্চ নির্মাণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, নয়াপল্টনে চলছে মঞ্চ নির্মাণ মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার মার্কিন নৌবাহিনী ১ হাজার কিলোমিটার দূরে চলে গেছে: ইরানের বিপ্লবী গার্ড মার্কিন নৌবাহিনী ১ হাজার কিলোমিটার দূরে চলে গেছে: ইরানের বিপ্লবী গার্ড
advertisement

গাজী নজরুলের পর আমির হামজার ঘটনায় জামায়াত ‘গুম’ হয়ে গেছে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এরপর সাংবাদিকরা তার বক্তব্য নিতে কুষ্টিয়ার বাড়িতে গেলে, সেখান থেকে জানানো হয়েছে আমির হামজা বাড়িতে নাই! কুষ্টিয়া জামায়াতের আমির কে এম আলী মহসীনও এ বিষয়ে মুখ খুলছেন না...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে সারাদেশে নতুন করে এক হাজার ৫৩৫ জন রোগী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও

চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও
বল ব্যাট ঘেষে যাওয়ার সময় চুটকি বাজাতেন ব্রায়ান ডিভাইন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রতারণার কৌশলটা ছিল অভিনব। ব্যাটে বল না লাগলেও চুটকিতে তৈরি করতেন ব্যাটে বল লাগার শব্দ। সেই শব্দে বিভ্রান্ত হয়ে আম্পায়ারও আউট দিয়ে বসতেন। এমনই এক ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটার ব্রায়ান ডিভাইন। এবার সেই প্রতারণার শাস্তিও পেলেন তিনি।৩৮ বছর বয়সী ডিভাইনকে দুই বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগ।

শুধু তিনি নন, শাস্তি পেয়েছে তাঁর ক্লাব সল্টবার্ন ক্রিকেট ক্লাবের দ্বিতীয় দলও। আগামী মৌসুমে দলটিকে খেলতে হবে তৃতীয় বিভাগে। পাশাপাশি কেটে নেওয়া হয়েছে আগাম ৬০ পয়েন্ট। জরিমানা করা হয়েছে ৩০০ পাউন্ড।সামাজিক যোগাযোগমাধ্যমে ডিভাইনের পরিচিতি ছিল ‘ক্লিকি পন্টিং’ নামে।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের নামের সঙ্গে মিল রেখেই তাঁকে এই নামে ডাকতেন অনেকে।টিসাইড লাইভের বরাত দিয়ে স্কাই স্পোর্টস ও দ্য ইয়র্কশায়ার পোস্ট জানিয়েছে, ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত ডিভাইন ক্রিকেট খেলতে পারবেন না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন