নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল মাহমুদ তারেককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে রাজধানীর মিরপুর ১-এর পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকা থেকে তাঁকে মিরপুর মডেল থানা–পুলিশ গ্রেপ্তার করে।আজ বৃহস্পতিবার মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এ তথ্য জানান।
তিনি বলেন, আল মাহমুদকে গ্রেপ্তারের পর ওই এলাকার তানিম ভবনের সামনে রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ২০টি ককটেল, ৪১টি মশাল–লাঠি, দুই লিটার কেরোসিন তেল ও কর্কশিট উদ্ধার হয়।পুলিশের ধারণা, আল মাহমুদ লোকজন জমায়েত করে মিছিলের মাধ্যমে নাশকতামূলক কার্যক্রমের জন্য এসব বিস্ফোরক ও সরঞ্জাম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছিলেন।
তাঁকে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
সূত্র: প্রথম আলো

গরম দুধে দুটি কাঁচা ডিম, আর কী খেয়ে তরুণদের ঘুম কাড়তেন মনরো
ট্রাম্পের দলের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে
ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে কাওসার হাসানের নিয়োগ প্রশ্নে রুল
চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
দারিদ্র্য আর ভালোবাসার গল্পে টোকিও চলচ্চিত্র উৎসব জয়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন