advertisement

নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র

নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র
গ্যাজেট অ্যান্ড গিয়ারের (জিঅ্যান্ডজি) বিক্রয়কেন্দ্র
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেটে অবস্থিত আলমাস পয়েন্টে নিজেদের নতুন বিক্রয়কেন্দ্র (ফ্ল্যাগশিপ আউটলেট) চালু করেছে বাংলাদেশে অ্যাপলের অনুমোদিত পুনর্বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ার (জিঅ্যান্ডজি)। বিক্রয়কেন্দ্রটিতে অ্যাপল পণ্যের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের অফিশিয়াল স্মার্টফোনসহ মোবাইল ফোনের আনুষঙ্গিক সামগ্রী, অডিও পণ্য, স্মার্ট ডিভাইস ও অন্যান্য প্রযুক্তিপণ্য পাওয়া যাবে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্যাজেট অ্যান্ড গিয়ার।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয়কেন্দ্রটিতে অ্যাপল, স্যামসাং, মার্শাল, বোস, জেবিএল, হারম্যান কার্ডন, বেলকিন, ডিজেআই, গোপ্রো, গুগল, স্টারলিংক, মেটা ও অ্যামাজন ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে।

উদ্বোধন উপলক্ষে আগামী ৭ থেকে ৯ নভেম্বর নির্দিষ্ট প্রযুক্তিপণ্য কিনলে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ও মিলবে।পছন্দের প্রযুক্তিপণ্য সহজে কেনার সুযোগ দিতে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে বাড়তি খরচ ছাড়াই কিস্তিতে পণ্য কেনা যাবে বিক্রয়কেন্দ্রটিতে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এআইয়ের কারণে অনেক চাকরি যেমন চলে যাবে, আবার নতুন চাকরি তৈরি হবে এআইয়ের কারণে অনেক চাকরি যেমন চলে যাবে, আবার নতুন চাকরি তৈরি হবে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করল আম্বার আইটি রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করল আম্বার আইটি সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয় সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয় আইফোন ও আইপ্যাডের জন্য এক্সের নতুন আইকন, বদলাবেন যেভাবে আইফোন ও আইপ্যাডের জন্য এক্সের নতুন আইকন, বদলাবেন যেভাবে মুক্ত পে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করল বাংলালিংক মুক্ত পে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করল বাংলালিংক
advertisement

এআইয়ের সঙ্গে তাল মেলাতে না পারলে বড় অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে দেশ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মেলাতে না পারলে বাংলাদেশ বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে পারে। বিশ্বে প্রযুক্তির পরিবর্তন এখন এত দ্রুত হচ্ছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফের শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হলেন বিচারপতি দস্তগীর হোসেন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনকে আবারও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুই যুগের পথচলায় নির্মাণশিল্পে আস্থার নাম আকিজ সিমেন্ট

দুই যুগের পথচলায় নির্মাণশিল্পে আস্থার নাম আকিজ সিমেন্ট
২০০২ সালে যাত্রা শুরু করা আকিজ সিমেন্ট শুরু থেকেই পণ্যের গুণগত মান ও আধুনিক উৎপাদন প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়ে আসছে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গুণগত মান, আধুনিক প্রযুক্তি ও ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে দেশের সিমেন্টশিল্পে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে আকিজ সিমেন্ট। ২০০২ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দুই দশকের বেশি সময় ধরে দেশের অবকাঠামো ও নির্মাণশিল্পের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে। বাংলাদেশের নির্মাণশিল্পের বিকাশের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে দেশের সিমেন্টশিল্পের অগ্রযাত্রা। সময়ের সঙ্গে বেড়েছে অবকাঠামো নির্মাণ, আবাসন, শিল্পকারখানা ও বড় উন্নয়ন প্রকল্পের চাহিদা।

এই পরিবর্তনশীল শিল্পে গুণগত মান, প্রযুক্তিগত উৎকর্ষ ও গ্রাহকের আস্থা ধরে রেখে দুই যুগ পূর্ণ করল আকিজ সিমেন্ট। ২০০২ সালে যাত্রা শুরু করা আকিজ সিমেন্ট শুরু থেকেই পণ্যের গুণগত মান ও আধুনিক উৎপাদন প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়ে আসছে। প্রতিষ্ঠাতা শিল্পোদ্যোক্তা শেখ আকিজ উদ্দিনের দূরদর্শী উদ্যোগে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি সময়ের সঙ্গে নিজেদের উৎপাদনব্যবস্থা, প্রযুক্তি ও বাজারজাতকরণ কার্যক্রমে এনেছে নানা পরিবর্তন।

বর্তমানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিনের নেতৃত্বে শক্তিশালী অগ্রযাত্রা অব্যাহত রেখেছে আকিজ সিমেন্ট।স্বপ্ন থেকে শিল্পপ্রতিষ্ঠানআকিজ সিমেন্টের যাত্রা শুরু হয়েছিল একটি সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে—দেশের নির্মাণশিল্পে আন্তর্জাতিক মানের সিমেন্ট সরবরাহ করা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন