হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নোয়াপাড়া ইউনিয়নের সাবেক...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নোয়াপাড়া ইউনিয়নের সাবেক...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিতে সাত দফা সুপারিশ তুলে ধরেছে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজনবিষয়ক জাতীয় প্ল্যাটফর্ম...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ইসরায়েলের নতুন সরকার গঠনে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে সমর্থন দিচ্ছে আরব দলগুলোর জোট। এতে সংসদে ৬৭ সদস্যের সমর্থন পেতে পারেন তিনি।
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
প্রায় ১০ মাসের বিরতির পর পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে। মৌসুমের প্রথম দিন আজ বৃহস্পতিবার কক্সবাজার থেকে ৮০০ পর্যটক নিয়ে দ্বীপে পৌঁছায় এমভি বার আউলিয়া। পরিবেশ অধিদপ্তর ও হোটেলমালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, ৮০০ পর্যটকের মধ্যে প্রায় ৩০০ জন বেলা সাড়ে তিনটার দিকে একই জাহাজে কক্সবাজার ফিরে যান। বাকি ৫০০ জন দ্বীপের বিভিন্ন হোটেল, রিসোর্ট ও কটেজে রাত কাটাচ্ছেন।
স্বচ্ছ নীল জল, প্রবাল পাথর আর নির্মল বাতাসে মুগ্ধ এসব পর্যটকের জন্য আজ সেন্ট মার্টিনে মৌসুমের প্রথম রাত। বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে ৮০০ পর্যটক নিয়ে যাত্রা শুরু করে এমভি বার আউলিয়া। প্রায় ১২০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে পাঁচ ঘণ্টার বেশি সময় পর বেলা সোয়া একটার দিকে জাহাজটি সেন্ট মার্টিন জেটিঘাটে পৌঁছায়।
জাহাজ থেকে পর্যটকেরা নামার পর স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন