advertisement

নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় সোনার দাম বাড়ল

নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় সোনার দাম বাড়ল
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

টানা দুই দিন দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। ফলে নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় বাড়ল সোনার দাম। আজ বৃহস্পতিবার ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮৩ টাকা দাম বাড়ানো হয়েছে।নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত আছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে।গতকাল বুধবার ভরিতে সোনার দাম বাড়ানো হয়েছিল ৩ হাজার ৩২৪ টাকা।

এর আগে গত সোমবার ভরিতে দাম বাড়ানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। সব মিলিয়ে চলতি মাসে তিন দফায় সোনার দাম বেড়েছে ১২ হাজার ৭২ টাকা।নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।বিশ্ববাজারেও বেড়েছে সোনার দাম বিশ্ববাজারেও সোনার দাম বেড়েছে।

স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম আবার ৪ হাজার ডলারের সীমা ছাড়িয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশ হতে হবে: রাষ্ট্রপতি এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশ হতে হবে: রাষ্ট্রপতি তেল–গ্যাস খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান তেল–গ্যাস খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান মজুরি বোর্ডের দ্বিতীয় সভা সোমবার, 
প্রস্তাব দেবেন শ্রমিকপক্ষের প্রতিনিধি মজুরি বোর্ডের দ্বিতীয় সভা সোমবার, প্রস্তাব দেবেন শ্রমিকপক্ষের প্রতিনিধি
advertisement

ইরানে হামলার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, দায় নিতে নারাজ ইসরায়েল

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইরানে হামলার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নিজস্ব ছিল বলে দাবি করেছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। যুদ্ধের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মধ্যে দুই মিত্রের সম্পর্কে টানাপোড়েন দেখা যাচ্ছে....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনহা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বার্সেলোনার জার্সি গায়ে দুর্দান্ত ফর্মে আছে রাফিনহা। তাই তাকে ধর‍তে চাইবে ক্লাবটি এমনটাই স্বাভাবিক। হয়েছেও ঠিক তেমনটাই। ২০৩০ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে কাতালান ক্লাবটি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাতীয় চার নেতার নামের জাহাজের নাম বদল

জাতীয় চার নেতার নামের জাহাজের নাম বদল
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এ ছাড়া ‘জয় বাংলা’ নামে থাকা কোস্টগার্ডের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। সব মিলিয়ে কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন